মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৫১
নামাযের অধ্যায়
অনুচ্ছেদ: তাহিয়্যাতুল মসজিদ প্রসঙ্গে বর্ণিত হাদীস
(১১৪৭) আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা এক জুমার দিনে আমরা রাসুল (সা)-এর সাথে ছিলাম। তখন রাসূল (সা) মিম্বারে আরোহিত ছিলেন। এমতাবস্থায় এক বেদুইন আগমন করল এবং জনতার শেষে উপবেশন করল। তখন নবী (সা) তাকে বললেন তুমি কি দু'রাকাত সালাত আদায় করেছ? তিনি বললেন, না। রাবী বলেন, অতঃপর নবী (সা) তাকে তা পড়তে বললেন, এরপর তিনি মিম্বারের নিকটবর্তী খালি স্থানে এলেন এবং দু'রাকাত সালাত আদায় করলেন।
(ইবন মাজাহ, নাসায়ী ও তিরমিযী, তিনি হাদীসটি সহীহ বলে মন্তব্য করেন। বুখারী, মুসলিম-এর হাদীসটি আহমদ জাবির থেকে বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
باب ما جاء فى تحية المسجد
(1151) عن أبى سعيد الخدرىِّ رضى الله عنه قال كنَّا مع رسول الله
صلى الله عليه وسلَّم يوم الجمعة، فدخل أعرابىٌّ ورسول الله صلى الله عليه وسلم على المنبر فجلس الأعرابىُّ فى آخر النَّاس، فقال له النَّبيُّ صلَّى الله عليه وسلَّم أركعت ركعتين؟ قال لا، قال فأمره فأنى الرَّحبة الَّتى عند المنبر فركع ركعتين
tahqiqতাহকীক:তাহকীক চলমান