মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৩৯
নামাযের অধ্যায়
(৩) অনুচ্ছেদ: সালাতুদ্বোহার ব্যাপারে সাহাবীদের মতবিরোধ এবং এতদসম্পর্কে কয়েকটি পরিচ্ছেদ।
প্রথম পরিচ্ছেদ: এ ব্যাপারে সাহাবীদের একটি দল থেকে যা বর্ণিত হয়েছে।
প্রথম পরিচ্ছেদ: এ ব্যাপারে সাহাবীদের একটি দল থেকে যা বর্ণিত হয়েছে।
(১১৩৫) মুজাহিদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং উরওয়া ইবন জুবাইর মসজিদে প্রবেশ করলাম। এমতাবস্থায় আমরা আব্দুল্লাহ ইবন উমরকে পেলাম তখন আমরা তার সাথে বসলাম। এমতাবস্থায় কিছু মানুষ সালাতুদ্বোহা আদায় করছিল। আমরা বললাম, হে আবু আব্দুর রহমান, এটা কিসের সালাত? তিনি জবাব দিলেন, এটা বিদ'আত।
(এটা একটা দীর্ঘ হাদীসের অংশবিশেষ। হাদীসটি বুখারী ইত্যাদি গ্রন্থে বর্ণিত হয়েছে।)
(এটা একটা দীর্ঘ হাদীসের অংশবিশেষ। হাদীসটি বুখারী ইত্যাদি গ্রন্থে বর্ণিত হয়েছে।)
كتاب الصلاة
(3) باب اختلاف الصحابة فيها وفيه فصول
الفصل الأول فيما روى عن جماعة من الصحابة فى ذلك
الفصل الأول فيما روى عن جماعة من الصحابة فى ذلك
(1139) عن مجاهد قال دخلت أنا وعروة بن الزُّبير لمسجد فإذا نحن بعبد الله بن عمر فجالسناه قال فإذا رجال يصلُّون الضُّحى، فقلنا يا أبا عبد الرَّحمن ما هذه الصَّلاة؟ قال بدعة