মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৩৮
নামাযের অধ্যায়
(৩) অনুচ্ছেদ: সালাতুদ্বোহার ব্যাপারে সাহাবীদের মতবিরোধ এবং এতদসম্পর্কে কয়েকটি পরিচ্ছেদ।
প্রথম পরিচ্ছেদ: এ ব্যাপারে সাহাবীদের একটি দল থেকে যা বর্ণিত হয়েছে।
প্রথম পরিচ্ছেদ: এ ব্যাপারে সাহাবীদের একটি দল থেকে যা বর্ণিত হয়েছে।
(১১৩৪) মুয়াররাক আল ইজলী থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবন উমর (রা)-কে জিজ্ঞেস করলাম, আপনি কি সালাতুদ্বোহা আদায় করেন? তিনি বললেন, না। আমি জিজ্ঞেস করলাম উমর (রা) কি এ সালাত পড়তেন? তিনি বললেন, না। আমি জিজ্ঞেস করলাম, আবু বকর (রা) কি এ সালাত পড়তেন? তিনি বললেন, না। আমি বললাম, রাসূল (সা) কি এ সালাত পড়তেন? তিনি বললেন, সম্ভবত না।
(বুখারী।)
(বুখারী।)
كتاب الصلاة
(3) باب اختلاف الصحابة فيها وفيه فصول
الفصل الأول فيما روى عن جماعة من الصحابة فى ذلك
الفصل الأول فيما روى عن جماعة من الصحابة فى ذلك
(1138) عن مورِّق العجلىِّ قال قلت لابن عمر رضى الله عنهما أتصلِّى الضُّحى؟ قال لا، قلت صلاَّها أبو بكر؟ قال لا، قلت أصلاَّها النَّبيُّ صلَّي الله عليه وآله وسلَّم؟ قال لا إخاله