মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১২০
নামাযের অধ্যায়
(৪) অনুচ্ছেদ: যারা বলে যে তারাবীহর সালাত বিতর ব্যতীত আট রাকাত তাদের দলিল প্রসঙ্গে
(১১১৬) তাঁর (আবূ সালামা ইবন আব্দুর রাহমান ইবন আউফ) থেকে আরও বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা (রা)-কে বললাম, মা আপনি আমাকে রাসূল (সা)-এর সালাত সম্পর্কে বলুন, তিনি বললেন রমযান মাস ও অন্যান্য মাসে তিনি তের রাকাত সালাত আদায় করতেন, এর মধ্যে ফজরের দুই রাকাত সালাতও ছিল। আমি বললাম, আমাকে রাসূল (সা)-এর সিয়াম সম্পর্কে খবর দিন, তিনি বললেন, তিনি সিয়াম রাখতেন এমনকি আমরা বলতাম তিনি সিয়াম রাখছেন। আর তিনি সিয়াম ভাঙ্গতেন এমনকি আমরা বলতাম, তিনি সিয়াম ভেঙ্গেছেন। আমি শা'বান মাসের চাইতে অন্য কোন মাসে তাঁকে এত বেশী সিয়াম রাখতে দেখি নি। শা'বানে তিনি খুব অল্প কিছু দিন ব্যতীত বাকি দিনগুলো সিয়াম পালন করতেন।
(বুখারী ও মুসলিম।)
كتاب الصلاة
(4) باب حجة من قال انها ثمان ركعات غير الوتر
(1120) وعنه أيضا قال قلت لعائشة رضي الله عنها أى أمه أخبرينى عن صلاة رسول الله صلى الله عليه وسلم قالت كانت صلاته فى رمضان وغيره سواء ثلاث عشرة ركعة فيها ركعتا الفجر قلت فأخبرينى عن صيامه، قالت كان يصوم حتى نقول قد صام ويفطر حتى نقول قد أفطر وما رأيته صام
شهرا أكثر من صيامه فى شعبان كان يصومه إلا قليلا
tahqiqতাহকীক:তাহকীক চলমান