মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১১৯
নামাযের অধ্যায়
(৪) অনুচ্ছেদ: যারা বলে যে তারাবীহর সালাত বিতর ব্যতীত আট রাকাত তাদের দলিল প্রসঙ্গে
(১১১৫) আবূ সালামা ইবন্ আবদুর রহমান ইবন আউ'ফ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা (রা)-কে রাসূল (সা)-এর রমযান মাসের সালাত সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, রাসূল (সা) রমযান মাস অথবা অন্য মাসে এগার রাকা'আতের বেশী সালাত আদায় করতেন না, তিনি প্রথমত চার রাকা'আত সালাত আদায় করতেন এ সালাতের সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না। অতঃপর তিনি আবারো চার রাকা'আত সালাত আদায় করতেন, উক্ত সালাতের সৌন্দর্যতা ও দীর্ঘতা সম্পর্কে জানতে চেও না। অতঃপর তিন রাকা'আত সালাত আদায় করতেন। আয়েশা (রা) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি কি বিতরের পূর্বে ঘুমাবেন? তিনি বললেন হে আয়েশা, আমি কিংবা আমার চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না।
كتاب الصلاة
(4) باب حجة من قال انها ثمان ركعات غير الوتر
(1119) عن أبي سلمة بن عبد الرَّحمن بن عوف" قال سألت عائشة رضى الله عنها عن صلاة رسول الله صلى الله عليه وسلم فى رمضان فقالت ما كان رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا فى غيره على إحدى عشرة ركعةً، يصلِّى أربعًا فلا تسأل عن حسنهنَّ وطولهنَّ، ثمَّ يصلِّى أربعًا فلا تسأل عن حسنهنَّ وطولهنَّ، ثمَّ يصلِّى ثلاثًا، قالت قلت يا رسول الله تنام قبل أن توتر؟ قال يا عائشة إنَّه أو إنِّى تنام عيناى ولا ينام قلبى