মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০২৫
নামাযের অধ্যায়
(৩) অনুচ্ছেদ: রাসুলুল্লাহ (সা)-এর রাত্রিকালীন (নফল) নামাযের বিবরণ সম্পর্কে ইবন আব্বাস (রা) থেকে যা বর্ণিত হয়েছে
(১০২১) ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি আমার খালা নবী (সা) পত্নী মায়মুনার নিকট রাত্রিযাপন করেছি। (দেখেছি) রাসুলুল্লাহ (সা) ইশার নামায আদায় করলেন তারপর (ঘরে এসে) চার রাকা'আত নামায আদায় করলেন। তিনি বললেন: ছেলেটি কি ঘুমাচ্ছে কিংবা এ ধরনের কোন কথা বললেন। তিনি (ইবন আব্বাস) বলেন: তারপর আমি গেলাম এবং তাঁর বাম পাশে দাঁড়ালাম। তিনি আমাকে তাঁর ডান পাশে নিলেন। তারপর তিনি পাঁচ রাকা'আত অতঃপর দু' রাকা'আত নামায আদায় করলেন। তারপর তিনি ঘুমিয়ে পড়লেন। আমি তাঁর ঘুমের শব্দ শুনতে পেলাম। অতঃপর তিনি (ওযু না করেই) নামাযের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন।
(বুখারী, নাসায়ী ও বায়হাকী।)
كتاب الصلاة
(3) باب ما روى عن ابن عباس رضى الله عنهما
في صفة صلاة رسول الله صلى الله عليه وآله وسلم من الليل
(1025) عن ابن عباس رضى الله عنهما قال بت عند خالتي ميمونة زوج النبي صلى الله عليه وسلم فصلى رسول الله صلى الله عليه وسلم العشاء، ثم جاء فصلى أربعًا (2) ثم نام ثم قام فصلى أربعًا؛ قال نام الغليم (3) أو كلمة نحوها، قال فجئت فقمت عن يساره فجعلني عن يمينه (4) ثم صلى خمس ركعات ثم ركعتين (5) ثم نام حتى سمعت غطيطه (6) أو خطيطه ثم خرج إلى الصلاة (7)
tahqiqতাহকীক:তাহকীক চলমান