মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০২৪
নামাযের অধ্যায়
(৩) অনুচ্ছেদ: রাসুলুল্লাহ (সা)-এর রাত্রিকালীন (নফল) নামাযের বিবরণ সম্পর্কে ইবন আব্বাস (রা) থেকে যা বর্ণিত হয়েছে
(১০২০) ইবন আব্বাসের আযাদকৃত গোলাম কুরাইব (রা) থেকে বর্ণিত, ইবন আব্বাস (রা) তাকে জানিয়েছেন যে, তিনি নবী (সা) পত্নী মায়মূনা (রা)-এর কাছে রাত্রি যাপন করেছেন। তিনি (মায়মূনা) তার খালা ছিলেন। তিনি বলেন: আমি বালিশে আড়াআড়িভাবে শুয়ে পড়লাম আর রাসূলুল্লাহ (সা) ও তাঁর পরিবার তাতে লম্বা হয়ে শুয়ে পড়লেন। রাসূলুল্লাহ (সা) ঘুমিয়ে পড়লেন। তারপর যখন অর্ধ রাত্রি কিংবা তার কিছু পূর্বে অথবা কিছু পার হল রাসূলুল্লাহ (সা) ঘুম থেকে উঠলেন এবং হাত দিয়ে তাঁর মুখমন্ডল থেকে ঘুমের আমেজ মুছে ফেললেন। তারপর তিনি সূরা আল ইমরানের শেষের দশটি আয়াত পাঠ করলেন। তারপর ঝুলিয়ে রাখা একটা মশক হতে পানি নিয়ে ওযু করলেন এবং তা উত্তমভাবে করলেন, তারপর নামাযে দাঁড়ালেন। ইবন আব্বাস (রা) বলেন: আমিও দাঁড়ালাম এবং তিনি যে রকম করছিলেন আমিও অনুরূপ করতে লাগলাম। তারপর আমি তাঁর পাশে গিয়ে দাঁড়ালাম। তখন তিনি আমার মাথার উপর তাঁর হাত রাখলেন এবং আমার ডান কান ধরে মলে দিলেন। তারপর তিনি দু' রাকা'আত নামায পড়লেন। অতঃপর দু' রাকা'আত, অতঃপর দু' রাকা'আত, অতঃপর দু' রাকা'আত, অতঃপর দু' রাকাআত, অতঃপর দু' রাকা'আত নামায পড়লেন। তারপর বিতর নামায আদায় করলেন। অতঃপর শুয়ে পড়লেন। তারপর মুয়াযযিন যখন (ফজরের আযান) দিতে তাঁর নিকট আসলেন তখন তিনি উঠলেন এবং সংক্ষিপ্ত কিরাআতে দু' রাকা'আত আদায় করে নিলেন। তারপর মসজিদের দিকে বেরিয়ে পড়লেন এবং ফজরের (ফরয) নামায আদায় করলেন।
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
كتاب الصلاة
(3) باب ما روى عن ابن عباس رضى الله عنهما
في صفة صلاة رسول الله صلى الله عليه وآله وسلم من الليل
في صفة صلاة رسول الله صلى الله عليه وآله وسلم من الليل
(1024) عن كريب مولى ابن عباس أن ابن عباس رضي الله عنهما أخبره أنه بات عند ميمونة زوج النبي صلى الله عليه وسلم وهي خالته قال فاضطجعت في عرض (1) الوسادة واضطجع رسول الله صلى الله عليه وسلم وأهله في طولها، فنام رسول الله صلى الله عليه وسلم حتى إذا انتصف الليل أو قبله بقليل أو بعده بقليل استيقظ رسول الله صلى الله عليه وسلم فجلس يمسح النوم عن وجهه بيده (2) ثم قرأ العشر الآيات خواتيم سورة آل عمران (3) ثم قام إلى شنٍ معلقةٍ (4) فتوضأ منها فأحسن وضوءه ثم قام يصلى، قال ابن عباس فقمت فصنعت مثل الذي صنع، ثم ذهبت فقمت إلى جنبه وضع يده على رأسي وأخذ أذني اليمنى فقتلها (1) فصلى ركعتين ثم ركعتين ثم ركعتين ثم ركعتين ثم ركعتين ثم ركعتين، ثم أوتر ثم اضطجع حتى أتاه المؤذن فقام فصلى ركعتين خفيفتين، ثم خرج فصلى الصبح (1)