মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৫০
নামাযের অধ্যায়
(৬) রুকু ও সিজদা থেকে মাথা উঁচু করা ও তারপর প্রশান্ত হওয়া ওয়াজিব এবং তা পরিত্যাগকারীর প্রতি শাস্তির ভীতি প্রদর্শন সম্পর্কিত পরিচ্ছেদ
(৬৪৬) আব্দুল্লাহ ইবন আবী কাতাদাহ (রা) তাঁর পিতা কাতাদা (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল বলেছেন: মানুষের মধ্যে সর্বাপেক্ষা নিকৃষ্ট চোর হল সেই ব্যক্তি যে সালাতে চুরি করে। সাহাবীরা জিজ্ঞাসা (ﷺ) করলেন: ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। সে সালাতে কিভাবে চুরি করে? রাসূল (ﷺ) বললেন, সে তার রুকু ও সিজদাকে পূর্ণ করে না, অথবা রাসূল (ﷺ) বলেছেন: রুকু'ও সিজদাতে তার মেরুদণ্ড সোজা করে না*।
*(বর্ণনাকারীর সংশয় যে, রাসূল (ﷺ) আগের কথা বলেছেন নাকি পরের কথা বলেছেন।)
(তবারানী মু'জামুল কাবীরে ও হাকিম মুস্তাদরক গ্রন্থে হাদীসগুলো বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
(6) باب وجوب الرفع من الركوع والسجود والطمأنينة بعدهما ووعيد من ترك ذلك
(650) عن عبد الله بن أبى قتادة عن أبيه رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أسوأ النَّاس سرقةً الذَّى يسرق من صلاته، قالوا يا رسول الله وكيف يسرق من صلاته؟ قال لا يتمُّ ركوعها ولا سجودها أو قال لا يقيم صلبه فى الرُّوع والسُّجود
tahqiqতাহকীক:তাহকীক চলমান