মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৪৯
নামাযের অধ্যায়
(৬) রুকু ও সিজদা থেকে মাথা উঁচু করা ও তারপর প্রশান্ত হওয়া ওয়াজিব এবং তা পরিত্যাগকারীর প্রতি শাস্তির ভীতি প্রদর্শন সম্পর্কিত পরিচ্ছেদ
(৬৪৫) 'আলী ইবন্ শায়বান (রা) থেকে বর্ণিত, তিনি (তাঁর গোত্রের) প্রতিনিধি হিসেবে রাসূল (ﷺ)-এর সান্নিধ্যে গমন করেন। তিনি বলেন, আমরা রাসূল (ﷺ) পেছনে সালাত আদায় করলাম, তখন রাসূল (ﷺ) তাঁর দু'চোখের পার্শ্ব দিয়ে এক ব্যক্তির দিকে তাকিয়ে দেখতে পেলেন যে, সে রুকু' ও সিজদাতে তার মেরুদণ্ড সোজা করছে না। অতঃপর সালাত শেষে রাসূল (ﷺ) বললেনঃ হে মুসলিম সম্প্রদায়। রুকু' ও সিজদাতে যে ব্যক্তি তার মেরুদণ্ড সোজা করে না তার সালাত বিশুদ্ধ হয় না।
(ইবন মাজাহ, ইবন্ হিব্বান ও ইবন্ খুযাইমা তাঁদের সহীহতে হাদীসখানা উল্লেখ করেছেন।)
كتاب الصلاة
(6) باب وجوب الرفع من الركوع والسجود والطمأنينة بعدهما ووعيد من ترك ذلك
(649) عن علىِّ بن شيبان رضي الله عنه أنَّه خرج وافدًا إلى رسول الله صلى الله عليه وسلم قال فصلَّينا خلف النَّبىِّ صلى الله عليه وسلم فلمح بمؤخر (2) عينيه إلى رجلٍ لا يقيم صلبه فى الرُّكوع والسُّجود، فلمَّا انصرف قال يا معشر المسلمين إنَّه لا صلاة لمن لا يُقيم صلبه فى الرُّكوع والسُّجود
tahqiqতাহকীক:তাহকীক চলমান