মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৪৬
নামাযের অধ্যায়
(৫) রুকু ও সিজদাতে কিরাআত পাঠ নিষেধ সম্পর্কিত পরিচ্ছেদ
(৬৪২) আব্দুল্লাহ ইবন্ আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি রাসূল (ﷺ) থেকে বর্ণনা করেন, তোমরা জেনে রাখ, রুকু' বা সিজদারত অবস্থায় কিরাআত পাঠে আমাকে নিষেধ করা হয়েছে। কারণ, রুকুতে তোমরা প্রভুর শ্রেষ্ঠত্ব বর্ণনা করবে, আর সিজদাতে তোমরা দু'আর জন্য যথাসাধ্য প্রচেষ্টা চালাও। আশা করা যায়, তোমাদের দু'আ কবুল করা হবে।
(মুসলিম, আবু দাউদ, নাসাঈ ও বায়হাকী।)
كتاب الصلاة
(5) باب النهي عن القراءة فى الركوع والسجود
(646) عن ابن عبَّاسٍ رضي الله عنهما عن النَّبي صلى الله عليه وسلم ألا إنَّي نهيت أن أقرأ راكعًا أو ساجدًا، فأمَّا الرُّكوع فعظِّموا فيه الرَّبَّ، وأمَّا السُّجود فاجتهدوا فى الدُّعاء فقمنٌ أن يُستجاب لكم
tahqiqতাহকীক:তাহকীক চলমান