মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৪৫
নামাযের অধ্যায়
(৫) রুকু ও সিজদাতে কিরাআত পাঠ নিষেধ সম্পর্কিত পরিচ্ছেদ
(৬৪১) নু'মান ইবন্ সা'দ (রা) 'আলী (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, জনৈক ব্যক্তি, আলী (রা)-কে জিজ্ঞাসা করেছিলেন, আমি কি রুকু' ও সিজদাতে তিলাওয়াত করব? তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, রুকু ও সিজদাতে আমাকে তিলাওয়াত করতে নিষেধ করা হয়েছে। তোমরা যখন রুকু' করবে তখন আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করবে, আর যখন সিজদা করবে তখন প্রার্থনার প্রচেষ্টা চালাবে, সত্যিই তোমাদের প্রার্থনা কবুল করা হবে।
(মুসলিম, নাসাঈ, তিরমিযী, বায়হাকী।)
كتاب الصلاة
(5) باب النهي عن القراءة فى الركوع والسجود
(645) ز عن النُّعمان بن سعدٍ عن علىٍ رضي الله عنه قال سأله رجلٌ آاقرأ فى الرُّكوع والسُّجود؟ فقال قال رسول الله صلى الله عليه وسلم إنِّى نهيت (1) أن أقرأ فى الرُّكوع السُّجود، فإذا ركعتم فعظِّموا الله، (2) وإذا سجدتم فاجتهدوا فى المسألة (3) فقمنٌ (4) أن يُستجاب لكم
tahqiqতাহকীক:তাহকীক চলমান