মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬১৪
নামাযের অধ্যায়
(৩১) কর্ম পরিবর্তনের তাকবীর সংক্রান্ত অধ্যায়
(৬১০) 'আব্দুর রহমান ইবন্ গানম (রা) থেকে বর্ণিত, তিনি আবু মালিক আশ'আরী (রা) থেকে বর্ণনা করেন, তিনি তাঁর সঙ্গীদেরকে একত্রিত করলেন এবং বললেন, আস আমরা রাসূল (ﷺ)-এর সালাতের ন্যায় সালাত আদায় করি। আব্দুর রহমান (রা) বলেন, তিনি আশ'আরী সম্প্রদায়ের লোক ছিলেন। তিনি বলেন: অতঃপর তিনি একটা বড় পানির পাত্র চেয়ে পাঠালেন এবং তাঁর হস্তদ্বয় তিন বার ধৌত করলেন, কুল্লি করলেন, নাকে পানি দিলেন এবং তিনবার মুখমণ্ডল ধৌত করলেন, তিনবার দুই হাত কনুই পর্যন্ত ধৌত করলেন, মাথা ও দু'কান মাস্হ করলেন এবং পদদ্বয় ধৌত করলেন।
বর্ণনাকারী বলেন: তারপর তিনি সালাতুয জোহর আদায় করলেন। তাতে সুরা ফাতিহা পাঠ করলেন এবং বাইশবার তাকবীর উচ্চারণ করলেন, আব্দুর রহমান ইবন গনম (রা) থেকে অনুরূপ সনদে আরও বর্ণিত আছে; তিনি তাঁর মাথা মাস্হ করলেন এবং দু'পায়ের পৃষ্ঠদেশ মাস্হ করলেন। অতঃপর তাঁদেরকে নিয়ে সালাত আদায় করলেন ও বাইশবার তাকবীর বললেন। সিজদার তাকবীর এবং সিজদা থেকে মাথা উঁচু করে তাকবীর। দু'রাকা'আতেই সন্নিকটস্থ দাঁড়ানো মুসল্লীদেরকে শুনিয়ে সূরা ফাতিহা পাঠ করলেন।
(ইবন আবি শাইবা (র) স্বীয় হাদীসগ্রন্থে অত্র হাদীসখানা উল্লেখ করেছেন। তবারানী (র) মু'জামুল কাবীরে আংশিক উল্লেখ করেছেন, হায়ছামী (র) পরবর্তীতে আগত হাদীসের সাথে মিলিয়ে বর্ণনা করেছেন। বর্ণনাকারীদের একজন শাহর ইবন্ হাওশাব (র)-এর ব্যাপারে অভিযোগ আছে, তবে আহমদ ইবন্ আব্দুর রহমান আল-বান্না (র)-এর মতে, তিনি বিশ্বাসযোগ্য।)
كتاب الصلاة
(31) باب تكبيرات الانتقال
(614) عن عبد الرَّحمن بن غنم (2) عن أبى مالكٍ الأشعرىِّ رضي الله عنه أنَّه جمع أصحابه فقال هلمَّ أُصلّى صلاة نبيِّ الله صلى الله عليه وسلم قال وكان رجلاً من الأشعريِّين، قال فدعا بجفنةٍ (3) من ماءٍ فغسل يديه ثلاثًا، ومضمض واستنشق، وغسل وجهه ثلاثاً، وذراعيه ثلاثاً، ومسح برأسه، وأذنيه، وغسل قدميه، قال فصلَّي الظُّهر فقرأ فيها بفاتحة الكتاب وكبَّر ثنتين وعشرين تكبيرةٌ (4) (وعنه من طريق ثانٍ بنحوه) (5) وفيه ومسح برأسه وظهر قدميه ثمَّ صلَّي بهم فكبَّر بهم ثنتين وعشرين تكبيرة، يكبَّر إذا سجد وإذا رفع رأسه من السُّجود، وقرأ فى الرَّكعتين بفاتحة الكتاب وأسمع من يليه
tahqiqতাহকীক:তাহকীক চলমান