মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬১৩
নামাযের অধ্যায়
(৩১) কর্ম পরিবর্তনের তাকবীর সংক্রান্ত অধ্যায়
(৬০৯) আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আবু বকর, উমর ও উসমান (রা) সকলেই তাকবীর পূর্ণ করতেন, তাঁরা তাকবীর বলতেন সিজদা কালে, আবার মাথা উঁচু করতে এবং নীচু করতেও তাকবীর বলতেন।
(নাসাঈ ও বায়হাকী (রা) হাদীসখানা বর্ণনা করেছেন। এর সনদ মানসম্মত।)
(নাসাঈ ও বায়হাকী (রা) হাদীসখানা বর্ণনা করেছেন। এর সনদ মানসম্মত।)
كتاب الصلاة
(31) باب تكبيرات الانتقال
(613) عن أنس بن مالك رضى الله عنه قال إنَّ أبا بكرٍ وعمر وعثمان كانوا يتمنون للتكبير فيكبرون إذا سجدوا، وإذا رفعوا أو خفضوا كبَّروا