মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৪৩১
আন্তর্জাতিক নং: ৫৬৩৬
পবিত্রতা অর্জন
(৪) পরিচ্ছেদঃ স্বপ্নদোষের কারণে বীর্যপাত হলে গোসল ওয়াজিব হওয়া প্রসঙ্গে
(৪৩১) ইয়াযিদ ইবন আবূ সুমাইয়্যা (রা) থেকে বর্ণিত, (তিনি বলেন) আমি ইবন উমর (রা)-কে বলতে শুনেছি উম্মে সুলাইম তিনি আনাস ইবন মালিকের মা রাসূল (ﷺ)-কে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলাল্লাহ! নারীরাও যদি স্বপ্নে তাই দেখে যা পুরুষরা দেখে থাকে তাহলে কি করবে? রাসূল (ﷺ) তাঁকে বললেন, নারীরা যদি তা দেখে আর তাতে তাদের বীর্যপাত হয় তা হলে তারা যেন গোসল করে।
كتاب الطهارة
(4) باب وجوب الغسل على من احتلك اذا أنزل
(431) عن يزيد بن أبى سميَّة سمعت ابن عمر رضى الله عنهما يقول سألت أمُّ سليم وهى أمُّ أنس بن مالك فقالت يا رسول الله ترى المرأة فى المنام ما يرى الرَّجل؟ فقال لها رسول الله صلى الله عليه وسلم إذا رأت المرأة ذلك
وأنزلت فلتغتسل
tahqiqতাহকীক:তাহকীক চলমান