মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৪৩০
আন্তর্জাতিক নং: ২৬৬৩১ -
পবিত্রতা অর্জন
(৪) পরিচ্ছেদঃ স্বপ্নদোষের কারণে বীর্যপাত হলে গোসল ওয়াজিব হওয়া প্রসঙ্গে
(৪৩০) উম্মে সালামা (রা) থেকে, উম্মে সুলাইম (আবূ তালহার স্ত্রী) বললেন, ইয়া রাসূলুল্লাহ কোন নারী যদি স্বপ্নে দেখে যে তার স্বামী তার উপর উপগত হয়েছেন তাকে কি গোসল করতে হবে? (রাসূল (ﷺ)) বলেন হ্যাঁ । যদি বীর্য দেখতে পায়। তখন উম্মে সালামা বলেন, এরূপ কি হয়? (একথা শুনে) রাসূল (ﷺ) বলেন, তোমার ডান হাত ধূলায় মণ্ডিত হোক। যদি তাই না হত তাহলে শিশু কি করে আমাদের সাদৃশ্য পায়? তাতো একারণেই হয়। এতদুভয়ের যার বীর্য জরায়ুতে আগে স্থাপিত হয় তার সাদৃশ্য প্রাধান্য পায়। হাজ্জাজ তাঁর বর্ণিত হাদীসে বলেন, তোমার কপাল ধূলায় মণ্ডিত হোক।
(দ্বিতীয় এক সূত্রে বর্ণিত আছে।) যায়নাব বিনতে উম্মে সালামা থেকে বর্ণিত, তিনি তাঁর মা উম্মে সালামা থেকে বর্ণনা করেন যে, উম্মে সুলাইম নবী (ﷺ)-কে জিজ্ঞাসা করে বললেন, ইয়া রাসূলাল্লাহ,। আল্লাহ তা'আলা সত্য প্রকাশে লজ্জাবোধ করেন না। মহিলার যদি স্বপ্নদোষ হয় তাহলে তাকে কি গোসল করতে হবে? (রাসূল (ﷺ) বললেন হ্যাঁ, যদি বীর্য দেখতে পায়।
(তৃতীয় এক সূত্রে) থেকে বর্ণিত আছে, তিনি উম্মে সালামা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, উম্মে সুলাইম নবী (ﷺ)-এর কাছে আসলেন তারপর তাঁকে জিজ্ঞাসা করলেন, কোন মহিলা যদি স্বপ্নে তাই দেখে যা পুরুষরা দেখে থাকেন (তাহলে তাকে কি করতে হবে?) উত্তরে (মহানবী সা) বললেন, যদি আদ্রতা বা পানি দেখতে পায় তাহলে তাকে গোসল করতে হবে। তিনি (উম্মে সালামা) বলেন, আমি বললাম, তুমি নারীদেরকে লাঞ্ছিত করেছ। নারীর কি স্বপ্নদোষ হয়। তখন নবী (ﷺ) বললেন, তোমার ডান হাত ধূলায় মণ্ডিত হোক। তা না হলে তাদের সন্তান কেন তাদের মত হয়?
كتاب الطهارة
(4) باب وجوب الغسل على من احتلك اذا أنزل
(430) حدّثنا عبد الله حدَّثنى أبى ثنا يزيد بن هارون وحدَّثنى حجَّاج قال أنا ابن أبى ذئب عن المقبرىِّ عن عبد الله بن رافع مولى أمِّ سلمة عن أمِّ سلمة رضى الله عنها أنَّ أمَّ سليم قال حجاج امرأة أبى طلحة قالت يا رسول الله المرأة ترى زوجها فى المنام يقع عليها أعليها غسل؟ قال نعم إذا رأت الماء فقالت أمُّ سلمة وتفعل ذلك؟ فقال تربت يمينك، أنَّى يأتي شبه الخؤولة إلاَّ من ذلك، أيُّ النُّطفتين سبقت إلى الرَّحم غلبت على الشَّبه، وقال حجاج
في حديثه ترتب جبينك
(ومن طريق ثان) عن زينب بنت أم سلمة عن أمِّها أمِّ سلمة أنَّ أمَّ سليم سألت النَّبيَّ صلى الله عليه وسلم فقالت يا رسول الله إنَّ الله لا يستحيى من الحقِّ، هل على المرأة غسل إذا احتملت؟ قال نعم إذا رأت الماء
(ومن طريق ثالث) عنها عن أمِّ سلمة قالت جاءت أمُّ سليم إلى النَّبيِّ صلى الله عليه وسلم فسألته عن المرأة ترى في منامنها ما يرى الرَّجل، فقال إذا رأت الماء فلتغتسل، قالت قلت فضحت النِّساء، وهل تحتلم المرأة؟ فقال النَّبيُّ صلى الله عليه وسلم تربت يمينك فبم يشبهها ولدها إذًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৪৩০ | মুসলিম বাংলা