মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৪২৫
পবিত্রতা অর্জন
(৩) পরিচ্ছেদ: নারী, পুরুষের খতনা স্থান পরস্পরের সাথে মিলনের ফলে বীর্যপাত না হলেও গোসল ওয়াজিব হওয়া প্রসঙ্গে
(৪২৫) সাঈদ ইবন্ মুসাইয়্যাব (র) থেকে বর্ণিত। আবু মুসা আশ'আরী (রা) আয়িশা (রা)-কে বললেন, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, কিন্তু আপনার কাছে এ প্রশ্ন করতে লজ্জা পাচ্ছি। তখন আয়িশা বললেন, প্রশ্ন কর লজ্জা পেও না, আমি তো তোমার মা। তখন (আবূ মূসা) তাঁকে জিজ্ঞাসা করলেন, কোন ব্যক্তি স্ত্রী সঙ্গম করল কিন্তু বীর্যপাত হলো না (তাকে কি করতে হবে) তিনি উত্তরে বলেন, নবী (সা) বলেছেন, যখন (পুরুষের) খতনা স্থান (নারীর) খতনাস্থানের সাথে মিলিত হয় তখন গোসল ওয়াজিব হয়।
[মুসলিম, মালিক শাফেয়ী ও বাইহাকী কর্তৃক বর্ণিত।]
كتاب الطهارة
(3) باب فى وجوب الغسل بالتقاء الختانين ولو لم ينزل
(425) عن سعيد بن المسيَّب أنَّ أبا موسى (الأشعرىَّ) رضى الله عنه قال لعائشة رضى الله عنها إنِّى أريد أن أسألك عن شئ وأنا أستحى منك، فقالت سل ولا تستحى فإنَّما أنا أمك، فسألها عن الرَّجل يغشى ولا ينزل فقالت عن النَّبيِّ صلى الله عليه وسلم إذا أصاب الختان الختان فقد وجب الغسل
tahqiqতাহকীক:তাহকীক চলমান