মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৪২৪
পবিত্রতা অর্জন
(৩) পরিচ্ছেদ: নারী, পুরুষের খতনা স্থান পরস্পরের সাথে মিলনের ফলে বীর্যপাত না হলেও গোসল ওয়াজিব হওয়া প্রসঙ্গে
(৪২৪) আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি নবী (সা) থেকে বর্ণনা করেন, নবী (সা) বলেছেন, যখন কেউ (স্ত্রীর) চার শাখার মধ্যে বসেন এবং সচেষ্ট হয়
(অপর এক বর্ণনায় আছে, অতঃপর তার প্রতি চেষ্টা চালায়) তখন গোসল ওয়াজিব হবে, বীর্যপাত হোক কিংবা না হোক।
[বুখারী, মুসলিম মালিক ও বাইহাকী কর্তৃক বর্ণিত।]
كتاب الطهارة
(3) باب فى وجوب الغسل بالتقاء الختانين ولو لم ينزل
(424) عن أبى هريرة رضى الله عنه عن النَّبيِّ صلى الله عليه وسلم قال إذا جلس بين شعبها الأربع وأجهد نفسه (وفى رواية ثمَّ جهدها) فقد وجب الغسل أنزل أو لم ينزل
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৪২৪ | মুসলিম বাংলা