মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৪২০
পবিত্রতা অর্জন
(২) পরিচ্ছেদ: এই বিষয়টি প্রথম দিকে ছাড় ছিল অতঃপর রহিত হয়ে যায়
(৪২০) উবাই ইবন কা'ব থেকে বর্ণিত, তিনি বলেন, যে ফাতাওয়ায় বলা হয় যে, 'বীৰ্যপাত হলেই কেবল পানি ব্যবহার করতে হয়, এই বিষয়টি সুযোগ বা অনুমতি ছিল এ অনুমতিটি রাসুল (সা) ইসলামের প্রথম দিকে দিয়েছিলেন। অতঃপর আমাদেরকে (বীর্যপাত না হলেও) গোসল করার নির্দেশ দেয়া হয়।
(অপর এক সূত্রেও অনুরূপ বর্ণিত হয়েছে।) তাতে আরও আছে, রাসুল (সা) মুসলিমদের জন্য তাদের কাপড় কম থাকার কারণে প্রথমে এ গোসল না করার) অনুমতি দিয়েছিলেন। অতঃপর রাসুল (সা) তা করতে নিষেধ করেন। অর্থাৎ বীর্যপাত হলেই কেবল পানি ব্যবহার করতে হবে এ বক্তব্য প্রত্যাহার করেন।
[ইবন মাজাহ, ইবন খুযাইমা, আবু দাউদ ও তিরমিযী কর্তৃক বর্ণিত, শেষোক্তজন হাদীসটি সহীহ্ বলে মন্তব্য করেন।]

كتاب الطهارة
(2) باب فى أن قلك كان رخصة ثم نسخ
(420) عن أبىِّ بن كعب أنَّ الفتيا الَّتى كانوا يقولون الماء من الماء رخصة
كان رسول الله صلى الله عليه وسلم رخَّص بها فى أوَّل الإسلام ثمَّ أمرنا بالاغتسال بعدها
(ومن طريق آخر بنحوه) وفيه أنَّ رسول الله صلى الله عليه وسلم جعلها رخصة للمؤمنين لقلة ثيابهم ثمَّ إنَّ رسول الله صلى الله عليه وسلم نهى عنها بعد يعني قولهم الماء من الماء