মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৪০৮
পবিত্রতা অর্জন
(১০) পরিচ্ছেদ: আগুনে রান্না করা জিনিস খেয়ে ওযূ না করা প্রসঙ্গে
(৪০৮) আবদুল্লাহ ইবন্ শাদ্দাদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরায়রা (রা)-কে মারওয়ানকে বলতে শুনেছি। তিনি বলেন, তোমরা আগুনে রান্না করা জিনিস খেয়ে ওযু করবে, তিনি বলেন, তখন মারওয়ান উম্মে সালামার কাছে লোক পাঠালেন এবং তাঁকে এ প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন, তিনি উত্তরে বললেন, নবী (সা) আমার কাছে (ছাগলের) সামনের ঘাড়ের গোশত খেলেন, অতঃপর নামায পড়তে গেলেন। পানি স্পর্শ করলেন না।
[নাসায়ী, ইবন মাজাহ ও বাইহাকী কর্তৃক বর্ণিত।]
كتاب الطهارة
(10) باب في ترك الوضوء مما مست النار
(408) عن عبد الله بن شدَّاد قال سمعت أبا هريرة يحدِّث مروان قال توضَّئوا ممَّا مسَّت النَّار، قال فأرسل مروان إلى أمِّ سلمة رضى الله عنها فسألها فقالت نهس (1) النَّبيُّ صلى الله عليه وسلم عندي كتفًا ثمَّ خرج إلى الصَّلاة ولم يمسَّ ماء
tahqiqতাহকীক:তাহকীক চলমান