মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৪০৭
পবিত্রতা অর্জন
(১০) পরিচ্ছেদ: আগুনে রান্না করা জিনিস খেয়ে ওযূ না করা প্রসঙ্গে
(৪০৭) আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা) হাঁড়ির কাছে আসতেন, তারপর সেখান হতে পায়ের গোশত নিতেন এবং তা খেতেন। তারপর নামায পড়তেন, ওযু করতেন না।
[হাইসুমী বলেন, হাদীসটি আহমদ, আবূ ইয়ালা ও বাযযার কর্তৃক বর্ণিত এবং এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।]
كتاب الطهارة
(10) باب في ترك الوضوء مما مست النار
(407) عن عائشة رضى الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يأتي القدر
فيأخذ الذِّراع منها فيأكلها ثمَّ يصلِّى ولا يتوضَّأ
tahqiqতাহকীক:তাহকীক চলমান