মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৩৯২
পবিত্রতা অর্জন
(১০) পরিচ্ছেদ: আগুনে রান্না করা জিনিস খেয়ে ওযূ না করা প্রসঙ্গে
(৩৯২) সাঈদ ইবনুল মুসাইয়্যাব (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উসমান (রা)-কে 'আল মাকাইদ' নামক বৈঠকখানায় বসাবস্থায় দেখেছি। তখন তিনি আগুনে রান্না করা কিছু খাবার চাইলেন। তারপর সেগুলো খেয়ে নামায পড়তে দাঁড়ালেন। তারপর উসমান (রা) বললেন, আমি রাসূল (সা)-এর স্থানে বসেছি এবং রাসূল (সা)-এর খাবার খেয়েছি, এবং রাসূলের নামায পড়েছি।
[হাইসুমী বলেন, আহমদ, আবূ ইয়ালা ও বাযযার কর্তৃক বর্ণিত। আহমদের রাবীগণ নির্ভরযোগ্য।]
[হাইসুমী বলেন, আহমদ, আবূ ইয়ালা ও বাযযার কর্তৃক বর্ণিত। আহমদের রাবীগণ নির্ভরযোগ্য।]
كتاب الطهارة
(10) باب في ترك الوضوء مما مست النار
(392) عن سعيد بن المسيِّب قال رأيت عثمان رضى الله عنه قاعدًا فى المقاعد فدعا بطعام ممَّا مسَّته النَّار فأكله ثمَّ قام إلى الصَّلاة فصلِّى ثمَّ قال
عثمان قعدت مقعد رسول الله صلى الله عليه وسلم وأكلت طعام رسول الله صلى الله عليه وسلم وصلَّيت صلاة رسول الله صلى الله عليه وسلم
عثمان قعدت مقعد رسول الله صلى الله عليه وسلم وأكلت طعام رسول الله صلى الله عليه وسلم وصلَّيت صلاة رسول الله صلى الله عليه وسلم