মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৯০
নামাযের অধ্যায়
(৭) পরিচ্ছেদঃ একই কাপড়ে ইহতিবা ও সাম্মা করে কাপড় জড়ানো নিষেধ
(৩৯০) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) সাম্মা করে কাপড় জড়াতে এবং একই কাপড় এমনভাবে ইহতিবা করতে নিষেধ করেছেন যাতে লজ্জাস্থানের উপর কোন কাপড় থাকে না।*
*এক কাপড়ে সমস্ত শরীর ও হাত এমনভাবে জড়ান, যাতে হাত তুললে লজ্জাস্থান খুলে যাওয়ার ভয় থাকে, তাকে সাম্মা বলে, আর পাছার উপর ভর দিয়ে এবং দু'হাঁটু খাড়া রেখে উভয় হাত কিংবা কোন কাপড় দিয়ে উভয় পায়ের নলা জড়িয়ে ধরে বসাকে ইহতিবা বলে।
(বুখারী, মুসলিম)
كتاب الصلاة
(7) باب كراهية اشتمال الصماء والاحتباء فى ثوب واحد
(390) عن أبى هريرة رضي الله عنه أنَّ رسول الله صلى الله عليه وسلم نهى عن لبستين، (3) الصَّمَّاء (4) وأن يحتبي الرَّجل بثوبه ليس على فرجه منه شيء
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৩৯০ | মুসলিম বাংলা