মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৩৮৯
নামাযের অধ্যায়
(৬) পরিচ্ছেদঃ দু'কাপড়ে নামায পড়া মুস্তাহাব এবং এক কাপড়ে নামায পড়া জায়েয, যে ব্যক্তি একটি কাপড় পরে নামায পড়ছে তার সতর দেখা গেলে সে কি করবে?
(৩৮৯) সালামা ইব্ন আকওয়া' (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (ﷺ)-কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! আমি শিকার করতে যাই। এমতাবস্থায় আমি নামায পড়তে চাইলে আমার নিকট যদি একটি কামিস ছাড়া আর কিছুই না থাকে তাহলে কি করব? তিনি বললেন, কামিসটি শক্ত করে বেঁধে নিবে। এমন কি যদি সেটা গাছের কাঁটা দিয়ে হলেও।
(আবু দাউদ, নাসাঈ, ইমাম শাফেয়ী, সহীহ্ ইবন খুযাইমা, ইবন্ হিব্বান, তাহাভী।)
(আবু দাউদ, নাসাঈ, ইমাম শাফেয়ী, সহীহ্ ইবন খুযাইমা, ইবন্ হিব্বান, তাহাভী।)
كتاب الصلاة
(6) باب استحباب الصلاة فى ثوبين وجوازها فى الثوب الواحد
(وما يفعل من صلى فى قميص واحد تبدو منه عورة)
(وما يفعل من صلى فى قميص واحد تبدو منه عورة)
(389) عن سلمة بن الأكوع رضى الله عنه قال قلت يا رسول الله إنِّى أكون فى الصيد فأصلِّي وليس علىَّ إلَّا قميصٌ واحدٌ، قال فزرَّه (32) وإن لم تجد إلَّا شوكةً