মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৮১
নামাযের অধ্যায়
(৫) পরিচ্ছেদঃ নামাযে কাঁধের দু'দিক খালি রাখা নিষিদ্ধ এবং এক কাপড়ে নামায পড়া জায়েয
(৩৮১) আব্দুল্লাহ ইবন্ মুহাম্মদ ইবন্ আকিল (রা) থেকে বর্ণিত তিনি বলেন, আমি জাবির ইবন্ আব্দুল্লাহকে বললাম, তুমি যেভাবে রাসূল (ﷺ)-কে নামায পড়তে দেখেছ সেভাবে আমাদের নিয়ে নামায পড়। তখন তিনি বুকের নীচ দিয়ে বাঁধা একটি কাপড় পরে আমাদের নিয়ে নামায পড়লেন।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। তবে পূর্বোক্ত হাদীস এর সমর্থন করে।)
كتاب الصلاة
(5) باب النهى عن تجريد المنكبين فى الصلاة وجوزا الصلاة فى ثوب واحد
(381) عن عبد الله بن محمِّد بن عقيل قال قلت لجابر بن عبد الله صلَّ بنا كما رأيت رسول الله صلَّى الله عليه وآله وسلَّم يصلَّى، فصلَّى بنا فى ثوبٍ واحدٍ وشدَّه تحت التَّندوتين (1)
tahqiqতাহকীক:তাহকীক চলমান