মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৩৮০
নামাযের অধ্যায়
(৫) পরিচ্ছেদঃ নামাযে কাঁধের দু'দিক খালি রাখা নিষিদ্ধ এবং এক কাপড়ে নামায পড়া জায়েয
(১৮০) ইবন্ হারিস থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা জাবির ইবন্ আব্দুল্লার নিকট প্রবেশ করলাম। তখন তিনি একটি মাত্র কাপড় পরিহিত অবস্থায় নামায পড়তে ছিলেন। তাঁর চাদরখানা নিকটেই ছিল, ইচ্ছে করলে তিনি তা ব্যবহার করতে পারতেন, তিনি যখন নামাযের সালাম ফেরালেন তখন তাঁকে আমরা এ বিষয়ে প্রশ্ন করলাম। তিনি বললেন, আমি এরূপ করি তোমাদের মত মুর্খরা আমাকে দেখার জন্য। যাতে তারা আমার থেকে এমন রুখসাতের কথা অন্যদের কাছে প্রচার করতে পারে, যা কিনা রাসূল (ﷺ) দিয়েছেন, তারপর জাবির বললেন, আমি রাসূল (ﷺ)-এর সাথে এক সফরে গিয়েছিলাম, এক রাতে আমি কোন কাজে তাঁর নিকট গেলাম, তখন তিনি একটি কাপড় পরে নামায পড়ছিলেন। তখন আমার পরনে একটি কাপড় ছিল। আমি তা দিয়ে আমার শরীর আবৃত করলাম, অতঃপর তাঁর পাশে দাঁড়িয়ে নামায পড়লাম। তিনি বললেন, জাবির এটা কোন ধরনের শরীর আবৃত করা? তুমি যদি একটি কাপড়ে নামায পড়, কাপড়টি যদি প্রশস্ত হয় তাহলে তা বাড়িয়ে নিবে আর কাপড়টি যদি ছোট হয় তাহলে তাকে তহবন্দ বানাবে।
(বুখারী, মুসলিম, আবূ দাউদ।)
(বুখারী, মুসলিম, আবূ দাউদ।)
كتاب الصلاة
(5) باب النهى عن تجريد المنكبين فى الصلاة وجوزا الصلاة فى ثوب واحد
(380) عن سعيد بن الحارث قال دخلنا على جابر بن عبد الله وهو يصلِّى فى ثوبٍ واحدٍ ملتحفًا به ورداؤه قريبٌ لو تناوله بلغه، فلمَّا سلَّم سألناه عن ذلك، فقال إنَّما أفعل هذا ليرانى الحمقى (1) أمثالكم فيفشوا على جابرٍ رخصةً رخَّصها رسول الله صلَّى الله عليه وآله وسلَّم، ثم َّ قال جابرٌ خرجت مع رسول الله صلى الله عليه وسلم فى بعض أسّفاره فجئته ليلةً وهو يصلِّى في ثوبٍ واحدٍ، وعلىَّ ثوبٌ واحدٌ فاشتملت به، (2) ثمَّ قمت إلى جنبه، قال يا جابر ما هذا الإشتمال؟ إذا صلَّيت وعليك ثوبٌ واحدٌ فإن كان واسعًا فالتحف به، (3) وإن كان ضيِّقًا فاتَّزر به