মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৩৭৩
নামাযের অধ্যায়
(৩) অনুচ্ছেদঃ সতর ঢাকা ওয়াজিব হওয়া প্রসঙ্গে
(৩৭৩) আনাস ইবন্ মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, মূসা ইবন্ ইমরান যখন পানিতে প্রবেশ করতে চাইতেন, তখন পানির অভ্যন্তরে তাঁর সতর অন্তরীণ না হওয়া পর্যন্ত তাঁর কাপড় খুলে ফেলতেন না।
(আহমদ বর্ণনা করেছেন, এই হাদীসের রাবীগণ নির্ভরযোগ্য, তবে একজন রাবী বিতর্কিত।)
(আহমদ বর্ণনা করেছেন, এই হাদীসের রাবীগণ নির্ভরযোগ্য, তবে একজন রাবী বিতর্কিত।)
كتاب الصلاة
(3) باب ما جاء فى وجوب ستر العورة
(373) عن أنس بن مالكٍ رضى الله عنه قال قال رسول الله صلَّى الله عليه وآله وسلَّم إنَّ موسى بن عمران كان إذا أراد أن يدخل الماء لم يلق ثوبه حتَّى يوارى عورته فى الماء