মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৭২
নামাযের অধ্যায়
(৩) অনুচ্ছেদঃ সতর ঢাকা ওয়াজিব হওয়া প্রসঙ্গে
(৩৭২) আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, কোন পুরুষ যেন অপর কোন পুরুষের সতরের দিকে দৃষ্টি না দেয় আর কোন নারী যেন অন্য কোন নারীর সতরের দিকে না তাকায়। আর না এক পুরুষ অপর পুরুষের সাথে একত্রে একই কাপড়ে ঘুমাবে আর না এক মহিলা অপর মহিলার সাথে একই কাপড়ে জড়াজড়ি করে ঘুমাবে।
(মুসলিম, আবু দাউদ ও তিরমিযী।
كتاب الصلاة
(3) باب ما جاء فى وجوب ستر العورة
(372) عن أبى سعيد الخدرىِّ رضى الله عنه عنه أنَّ النَّبىِّ صلى الله عليه وسلم قال لا ينظر الرَّجل إلى عورة الرَّجل ولا تنظر المرأة إلى عورة المرأة ولا يفضى (1) الرَّجل إلى الرَّجل فى الثَّوب، ولا تفضى المرأة إلى المرأة فى الثَّوب
tahqiqতাহকীক:তাহকীক চলমান