মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৫৮
নামাযের অধ্যায়
(১১) পরিচ্ছেদঃ গির্জাকে মসজিদ বানানোর বৈধতা প্রসঙ্গে
(৩৫৮) তালক ইবন্ আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একটি প্রতিনিধি দল রাসূল (ﷺ)-এর সামনে গেলাম। বিদায়কালে তিনি আমাকে একটি পানির পাত্র আনার নির্দেশ দিলেন, আমি পানি ভর্তি একটি পাত্র নিয়ে আসলাম, তিনি ওযু করলেন এবং তিনবার কুল্লি করে পানি পাত্রে ফেললেন, তারপর রশি দিয়ে পাত্রের মুখ বেঁধে বললেন, পাত্রের পানি নিয়ে যাও এবং তোমার গোত্রের মসজিদে (গির্জায়) ছিটিয়ে দিও এবং তাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে বল, যেভাবে আল্লাহ উঁচু করেছেন। আমি বললাম, আমাদের ও আপনাদের ভূমির মধ্যে দূরত্ব অনেক। কাজেই তা ইতিমধ্যে শুকিয়ে যাবে। রাসূল বললেন, যদি শুকিয়ে যায় তাহলে তাতে আরও পানি ঢেলে দিও।
كتاب الصلاة
(11) باب جواز اتخاذ البيع مساجد
(358) عن طلق بن علىّ رضى الله عنه قال وفدنا (1) على النَّبي صلى الله عليه وسلم فلمَّا ودَّعنا أمرنى فأتيته بإداوةٍ من ماء فحثا (1) منها ثمَّ مجَّ فيها ثلاثًا ثمَّ أوكأها ثمَّ قال اذهب بها وانضج مسجد قومك (2) وأمرهم أن يرفعوا برؤوسهم أن رفعها الله، قلت إنَّ الأرض بيننا وبينك بعيدةٌ وإنَّها تيبس، قال فإذا يبست فمدَّها (3)
tahqiqতাহকীক:তাহকীক চলমান