মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৩৪৬
নামাযের অধ্যায়
(৭ম) পরিচ্ছেদঃ যে সব কাজ থেকে মসজিদ হিফাজত করা আবশ্যক
(৩৪৬) হাদরামী ইবন্ লাহিক (রা) থেকে বর্ণিত, তিনি আনসারের এক ব্যক্তি থেকে বর্ণনা করেন, রাসূল (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যখন তার কাপড়ে উকুন দেখবে সে যেন তা বাইরে নিক্ষেপ করে। মসজিদে নিক্ষেপ না করে।
(হাদীসটি হায়ছামী, মাজমাউয যাওয়ায়েদ বর্ণনা করে বলেন, এটা ইমাম আহমদ কর্তৃক বর্ণিত এবং তার বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হাদীসটি হায়ছামী, মাজমাউয যাওয়ায়েদ বর্ণনা করে বলেন, এটা ইমাম আহমদ কর্তৃক বর্ণিত এবং তার বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الصلاة
(7) باب جامع فيما تصان عند المساجد
(346) عن الحضرمىِّ بن لاحق عن رجلٍ من الأنصار أنَّ رسول الله صلى الله عليه وسلم قال إذا وجد أحدكم القملة في ثوبه فليصرَّها (3) ولا يلقها في المسجد