মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৩৪৫
নামাযের অধ্যায়
(৭ম) পরিচ্ছেদঃ যে সব কাজ থেকে মসজিদ হিফাজত করা আবশ্যক
(৩৪৫) আনাস ইবন্ মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, কিয়ামত কখনো কায়েম হবে না যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে একে অপরের সাথে অহংকার ও গর্বে লিপ্ত হবে।
(সহীহ ইবন্ খুযাইমা, আবু দাউদ, তিরমিযী, নাসায়ী ইবন মাজাহ, ইবন্ খুযাইমা হাদীসটিকে সহীহ্ বলেছেন।)
(সহীহ ইবন্ খুযাইমা, আবু দাউদ, তিরমিযী, নাসায়ী ইবন মাজাহ, ইবন্ খুযাইমা হাদীসটিকে সহীহ্ বলেছেন।)
كتاب الصلاة
(7) باب جامع فيما تصان عند المساجد
(345) عن أنس بن مالك رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم السَّاعة حتى يتباهى (2) النَّاس في المساجد
হাদীসের ব্যাখ্যা:
কিয়ামতের লক্ষণসমূহের মধ্যে এমনও কতিপয় নিদর্শন রয়েছে যা কিয়ামত অনুষ্ঠিত হওয়ার নিকট সময়ে প্রকাশিত হবে। যেমন- দাজ্জালের আবির্ভাব, পশ্চিম দিক থেকে সূর্যোদয় হওয়া ইত্যাদি। কতিপয় এমন লক্ষণও রয়েছে যা কিয়ামতের পূর্বে কোন এক সময় প্রকাশিত হবে। রাসূলুল্লাহ ﷺ তাঁর উম্মাতের মধ্যে যে সকল অনিষ্ট ও ফিতনার আশংকা করেছেন এবং কিয়ামতের লক্ষণ বলেছেন তার অধিকাংশই এরূপ। আর মসজিদ নিয়ে পারস্পরিক গর্ববোধও এ পর্যায়ের অন্তর্ভুক্ত। মুসলিমগণ বহু পূর্বে থেকে এ অবস্থার শিকার হয়েছেন। হে আল্লাহ্! উম্মাতে মুহাম্মাদীকে সংশোধিত হওয়ার তাওফীক দিন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)