মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৩১১
পবিত্রতা অর্জন
(১৮) প্রত্যেক নামাযের জন্য ওযু করা এবং একই ওযু দ্বারা একাধিক নামায আদায় করা বৈধ হওয়া প্রসঙ্গে।
(৩১১) আমর ইবন আমির (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস (রা)-কে বলতে শুনেছি যে, রাসূল (সা) প্রতি নামাযের জন্য ওযু করতেন। তিনি বলেন, আমি বললাম, আপনারা কি করতেন। তিনি বলেন, আমরা একই ওযু দ্বারা একাধিক নামায পড়তাম। হাদস (ওযু নষ্ট) না হওয়া পর্যন্ত।
[আবূ দাউদ, ইবন্ খুযাইমা সহীহ সনদ।] [বুখারী ও চার সুনান গ্রন্থে বর্ণিত।]
كتاب الطهارة
(18) باب فى الوضوء لكل صلاة وجواز الصلوات بوضوء واحد
(311) عن عمرو بن عامر قال سمعت أنسًا يقول كان رسول الله صلى الله عليه وسلم يتوضَّأ عند كل صلاٍة (2) قال قلت (3) وأنتم كيف كنتم تصنعون قال كنَّا نصلَّى الصَّلوات بوضوٍء واحٍد ما لم تحدث
tahqiqতাহকীক:তাহকীক চলমান