মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ২৮২
পবিত্রতা অর্জন
দ্বিতীয় অনুচ্ছেদ: ভাল করে ওযু করা প্রসঙ্গে এবং রাসুল (সা)-এর উক্তি-পায়ের গোড়ালীগুলো জাহান্নামে নিক্ষিপ্ত হবে
(২৮২) জাবির ইবন্ আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা) একদল লোককে দেখলেন যে, তারা ওযু করছেন। কিন্তু তাদের পায়ের গোড়ালীতে পানি স্পর্শ করে নি। তখন রাসূল (সা) বলেন, পায়ের গোড়ালীগুলো ধ্বংস হোক, (অপর বর্ণনায় আছে) পায়ের গোড়ালীর ওপরের অংশ জাহান্নামে নিক্ষিপ্ত হবে।
[ইবনে মাজাহ কর্তৃক বর্ণিত। এ হাদীসের সনদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।]
[ইবনে মাজাহ কর্তৃক বর্ণিত। এ হাদীসের সনদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।]
كتاب الطهارة
الفصل الثاني في إسباغ الوضوء وقوله صلى الله عليه وسلم ويل للأعقاب من النار
(282) عن جابر بن عبد الله رضى الله عنهما قال رأى رسول الله صلى الله عليه وسلم قومًا يتوضَّؤون فلم يمسَّ أعقابهم الماء، فقال ويلٌ للأعقاب (وفي روايةٍ للعراقيب) من النَّار.