মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ২৫০
পবিত্রতা অর্জন
অনুচ্ছেদ: মুখমণ্ডল ও হাত দু'টি ধোয়ার পর কুলি ও নাকে পানি দেয়া বৈধ। ওযুতে পরস্পরা রক্ষার হুকুম প্রসঙ্গে
(২৫০) হুমরান ইবন আবান থেকে বর্ণিত। তিনি বলেন উসমান (রা) একবার পানি চাইলেন। তখন তিনি তার আসনে বসাছিলেন। তখন তিনি তার ডান হাতের উপর পানি ঢেলে হাতটি ধুইলেন। (অপর বর্ণনা মতে তিনি নিজের দু'হাতের উপর তিনবার পানি ঢাললেন এবং হাত দু'টি ধুইলেন।) অতঃপর তাঁর ডান হাত পাত্রে ডুবালেন এবং পানি নিয়ে হাত দু'টি দুইলেন তিনবার। অতঃপর মুখমণ্ডল তিনবার ধুইলেন। অতঃপর কুলি করলেন, নাকে পানি দিলেন এবং নাক ঝাড়লেন। এবং হাত দু'টি কনুই পর্যন্ত ধুইলেন তিনবার। তারপর তাঁর মাথা মাসেহ করলেন।
[এ হাদীসটি একটি দীর্ঘ হাদীসের সংক্ষিপ্তরূপ। এ হাদীসটি বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে। এ গ্রন্থের পঞ্চম অধ্যায়ে পরিপূর্ণভাবে হাদীসটি বর্ণিত হয়েছে।]
[এ হাদীসটি একটি দীর্ঘ হাদীসের সংক্ষিপ্তরূপ। এ হাদীসটি বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে। এ গ্রন্থের পঞ্চম অধ্যায়ে পরিপূর্ণভাবে হাদীসটি বর্ণিত হয়েছে।]
كتاب الطهارة
فصل في جواز تأخيرهما عن غسل الوجه واليدين وفي حكم الترتيب في الوضوء
(250) عن حمران بن أبانٍ قال دعا عثمان رضى الله عنه بماءٍ وهو على المقاعد فسكب على يمينه فغسلها (وفي روايةٍ فأفرغ على يديه ثلاثًا فغسلها) ثمَّ أدخل يمينه في الإناء فغسل كفَّيه ثلاثًا ثمَّ غسل وجهه ثلاث مرار ومضمض واستنشق واستنثر وغسل ذراعيه إلى المرفقين ثلاث مرَّات ثمَّ مسح برأسه "الحديث"