মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ২৪৯
পবিত্রতা অর্জন
অনুচ্ছেদ: মুখমণ্ডল ও হাত দু'টি ধোয়ার পর কুলি ও নাকে পানি দেয়া বৈধ। ওযুতে পরস্পরা রক্ষার হুকুম প্রসঙ্গে
(২৪৯) রুবাইয়্য বিনতে মুয়াওয়ায (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তাঁর (অর্থাৎ রাসূল (সা)-এর) জন্য এ পাত্রে পানি আনতাম। তখন তিনি তাঁর হাতের ওপর তিনবার পানি ঢালতেন। (অপর এক বর্ণনায় আছে তিনি পাত্রে হাত তুলবার আগে নিজের হাত ধুইতেন এবং মুখমণ্ডল তিনবার ধুইতেন। তিনবার কুলি করতেন। তিনবার নাকে পানি দিতেন। ডান হাত ধুইতেন তিনবার। আর বাম হাত ধুইতেন তিনবার।
(এটা একটি দীর্ঘ হাদীসের সংক্ষিপ্ত রূপ। হাদীসটি সম্বন্ধে পঞ্চম অধ্যায়ের তৃতীয় অনুচ্ছেদে পরিপূর্ণভাবে ও সনদ সংক্রান্ত বিষয় আলোচনা করা হয়েছে।)
(এটা একটি দীর্ঘ হাদীসের সংক্ষিপ্ত রূপ। হাদীসটি সম্বন্ধে পঞ্চম অধ্যায়ের তৃতীয় অনুচ্ছেদে পরিপূর্ণভাবে ও সনদ সংক্রান্ত বিষয় আলোচনা করা হয়েছে।)
كتاب الطهارة
فصل في جواز تأخيرهما عن غسل الوجه واليدين وفي حكم الترتيب في الوضوء
(249) عن الرُّبيِّع بنت معوِّذٍ رضى الله عنها قالت كنت أخرج له (تعني النَّبيِّ صلى الله عليه وسلم) الماء في هذا فيصب على يديه ثلاثًا (وفي روايةٍ يغسل يديه قبل أن يدخلهما) ويغسل وجهه ثلاثًا ويمضمض ثلاثًا ويستنشق ثلاثًا ويغسل يده اليمنى ثلاثًا واليسرى ثلاثًا "الحديث".