মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৪৮
নামাযের অধ্যায়
(৫) পরিচ্ছেদঃ আযান ও ইকামাতের বিবরণ এতদুভয়ের শব্দের সংখ্যা ও আবূ মাহযূরার ঘটনা
(২৪৮) আবূ মাহযুরার আযাদকৃত গোলাম সায়িব ও উম্মে আব্দিল মালিক ইবন্ আবু মাহযুরা থেকে বর্ণিত। তাঁরা উভয়ই আবূ মাহযুরা থেকে শুনেছেন। তাঁরা পূর্বের হাদীসটির মতই সংক্ষেপে উল্লেখ করেছেন। তাতে আরও আছে, আযানের প্রথমে চার বার তাকবীর (আল্লাহু আকবার) উল্লেখ করা হয়েছে। এর অতিরিক্ত তাতে রাসূল-এর নিম্নোক্ত উক্তি বলা হয়েছে। যখন ফজরের নামাযের জন্য প্রথম আযান দিবে তখন আস সালাতু খায়রুম মিনান-নাওম, আসসালাতু খায়রুম মিনান-নাওম বলবে। আর যখন ইকামাত দিবে, তখন দুইবার 'কাদ্ কামাতিস সালাহ, কাদ্ কামাতিস্ সালাহ, বলবে। তুমি কি শুনতে পেরেছ? তিনি বললেন, আবু মাহযুরা তাঁর সামনের চুলের ও কপালের কোন অংশ কাটতেন না এবং তাতে সিঁথিও করতেন না। কারণ রাসূল (ﷺ) তাঁর কপাল ও চুলের অংশ স্পর্শ করেছিলেন।
(আবু দাউদ, সুনানে বায়হাকী, সুনানে দারাকুতনী, তাহাভী, হাদীসটির সনদ উত্তম।)
(আবু দাউদ, সুনানে বায়হাকী, সুনানে দারাকুতনী, তাহাভী, হাদীসটির সনদ উত্তম।)
كتاب الصلاة
(5) باب صفة الأذان والإقامة وعدد كلمتهما وقصة أبي محذورة
(248) عن السائب مولى أبي محذورة وأم عبد الملك بن أبي محذورة أنهما سمعا من أبي محذورة فذكر نحو الحديث المتقدم مختصراً وفيه ذكر التكبير الأول أربعاً وزاد فيه قوله صلى الله عليه وسلم وإذا أذنت بالأول (1) من الصبح فقل الصلاة خير من النوم، الصلاة خير من النوم، وإذا أقمت فقلها مرتين قد قامت الصلاة قد قامت الصلاة، أسمعت؟ قال وكان أبو محذورة لا يجز ناصيته ولا يفرقها لأن رسول الله صلى الله عليه وسلم مسح عليها