মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৪৭
নামাযের অধ্যায়
(৫) পরিচ্ছেদঃ আযান ও ইকামাতের বিবরণ এতদুভয়ের শব্দের সংখ্যা ও আবূ মাহযূরার ঘটনা
(২৪৭) আব্দুল আযীয ইবন্ আব্দুল মালিক ইবন আবূ মাহযুরা (র) থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবন্ মুহাইরিয -যিনি আবূ মাহযুরার ঘরে এতিম হিসাবে লালিত-পালিত হয়েছেন- তাঁকে শুনিয়েছেন যে, আবূ মাহযুরা তাঁকে সিরিয়া পাঠাবার প্রস্তুতীকালে সে আবু মাহযুরাকে বলল, চাচা আমি সিরিয়ার উদ্দেশ্যে রওয়ানা হচ্ছি। তোমার আযান সম্পর্কে লোকদের প্রশ্নের সম্মুখীন হব বলে ভয় পাচ্ছি। (সুতরাং তুমি এ ব্যাপারে আমাকে বল।) তিনি আমাকে বলেন, তখন আবূ মাহযুরা তাঁকে বললেন, হ্যাঁ, আমরা কতিপয় (অপর বর্ণনামতে দশজন) যুবক সফরে বের হলাম। আমরা যখন হুনাইনের কোন পথে ছিলাম তখন রাসূল (ﷺ) হুনাইন থেকে ফিরে আসছিলেন। রাস্তায় আমরা তাঁর সাথে মিলিত হলাম। তখন রাসূলের (ﷺ) মুয়াযযিন তাঁর উপস্থিতিতে নামাযের জন্য আযান দেয়। আমরা মুয়াযযিনের আযানের শব্দ শুনি। তখন আমরা ঠাট্টা বিদ্রূপার্থে চিৎকার দিয়ে আযানের শব্দগুলোর পুনরাবৃত্তি করছিলাম। রাসূল (ﷺ) আমাদের চিৎকারের শব্দ শুনতে পেলেন এবং আমাদেরকে তাঁর সম্মুখে উপস্থিত করতে বললেন, তখন আমরা তাঁর সামনে গিয়ে দাঁড়ালাম, তখন রাসূল (ﷺ) জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কার উচ্চ শব্দ আমি শুনতে পেয়েছি, উপস্থিত সকলে আমার দিকে ইঙ্গিত করল এবং তারা সত্যই বললো। তখন রাসূল (ﷺ) আমাকে আটক রেখে সকলকে ছেড়ে দিলেন। তারপর বললেন, উঠো নামাযের জন্য আযান দাও। আমি দাঁড়ালাম তখন রাসূল (ﷺ) এবং আমার প্রতি নির্দেশের চেয়ে বেশী অন্য কোন কিছু আমার কাছে অপ্রিয় ছিল না। আমি রাসূল (ﷺ)-এর সামনে দাঁড়ালাম। তিনি নিজেই আমাকে আযানের শব্দগুলো উচ্চারণ করে বললেন, তিনি বললেন, বল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন-লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন-লা-ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারপর বললেন, যাও, এবার (পূর্বের চেয়ে) উচ্চস্বরে বল। তারপর বললেন, আশহাদু আন্-লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্-লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়্যা আলাস্ সালাহ, হাইয়্যা আলাস সালাহ, হাইয়্যা আলাল-ফালাহ, হাইয়্যা আলাল ফালাহ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা-ইলাহা ইল্লাল্লাহ। আমি আযান শেষ করলে আমাকে ডেকে একটি রৌপ্য মুদ্রার থলি দিলেন। তারপর তিনি তাঁর হাত আবূ মাহযুরার কপালে রাখলেন এবং হাতখানা দু'বার তাঁর চেহারার উপর ঘুরালেন। তারপর দু'বার তাঁর হাতের উপর। অতঃপর তাঁর বুকের উপর হাত বুলালেন। অবশেষে হাতখানা তাঁর নাভি স্পর্শ করল, তারপর রাসূল (ﷺ) বললেন, আল্লাহ তোমাকে বরকত দান করুন। আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ) আমাকে মক্কায় আযানের নির্দেশ দিন। রাসুল (ﷺ) বললেন, আমি তোমাকে তার আদেশ দিলাম। তখন থেকেই রাসূল (ﷺ)-এর প্রতি আমার মনে যে বিদ্বেষ ছিল তা দূর হয়ে গেল, এবং রাসূল (ﷺ)-এর প্রতি আমার গভীর ভালবাসা সৃষ্টি হলো, তারপর আমি মক্কায় রাসূলের (ﷺ) নিযুক্ত গভর্নর খাত্তাব ইবন্ উসাইদের নিকট গেলাম এবং রাসূলের নির্দেশমত তাঁর সাথে নামায আদায় করার জন্য আযান দিলাম। আমার পরিবারের যারা আবু মাহযুরাকে পেয়েছেন তারা আমাকে এ খবর দিয়েছেন যেমনটি দিয়েছেন আবদুল্লাহ ইবনু মুহাইরিয।
(আবু দাউদ, নাসাঈ, সহীহ্ ইবন্ হিব্বান, ইবন্ মাজাহ্, সুনানে বায়হাকী, হাদীসটির সনদ সহীহ্।)
كتاب الصلاة
(5) باب صفة الأذان والإقامة وعدد كلمتهما وقصة أبي محذورة
(247) عن عبد العزيز بن عبد الملك بن أبي محذورة أن عبد الله بن محيريز أخبره وكان يتيما في حجر أبي محذورة حين جهزه إلى الشام قال فقلت لأبي محذورة يا عم إني خارج إلى الشام وأخشى أن أسأل عن تأذينك فأخبرني أن أبا محذورة قال له نعم، خرجت في نفر (وفي رواية في عشرة فتيان) فكنا ببعض طريق حنين فقفل (1) رسول الله صلى الله عليه وسلم من حنين فلقينا رسول الله صلى الله عليه وسلم ببعض الطريق فأذن مؤذن رسول الله صلى الله عليه وسلم بالصلاة عند رسول الله صلى الله عليه وسلم فسمعنا صوت المؤذن ونحن متنكبون (2) فصرخنا نحكيه ونستهزيء به فسمع رسول الله صلى الله عليه وسلم الصوت فأرسل إلينا إلى أن وقفنا بين يديه، قال رسول الله صلى الله عليه وسلم: أيكم الذي سمعت صوته قد ارتفع؟ فأشار القوم كلهم إلي وصدقوا، فأرسل كلهم وحبسني، فقال قم فأذن بالصلاة فقمت ولا شيء أكره إلي من رسول الله صلى الله عليه وسلم ولا مما يأمرني به، فقمت بين يدي رسول الله صلى الله عليه وسلم فألقى إلي رسول الله صلى الله عليه وسلم التأذين هو نفسه فقال: قل الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمداً رسول الله، أشهد أن محمداً رسول الله، ثم قال لي ارجع فامدد من صوتك (3) ثم قال أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمداً رسول الله، أشهد أن محمداً رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح
حي على الفلاح الله اكبر الله اكبر لا اله الا الله ثم دعاني حين قضيت التأذين فأعطاني صرة فيها شيء من الفضة (1) ثم وضع يده على ناصية أبي محذورة ثم أمرها على وجهه مرتين ثم مرتين على يديه ثم على كبده ثم بلغت يد رسول الله صلى الله عليه وسلم سرة أبي محذورة (2) ثم قال رسول الله صلى الله عليه وسلم بارك الله فيك فقلن يارسول الله مر بي بالتأذين بمكة فقال قد أمرتك به وذهب كل شيء كان لرسول الله صلى الله عليه وسلم من كراهية وعاد ذلك محبة لرسول الله صلى الله عليه وسلم فقدمت على عتاب بن اسيد عامل رسول الله صلى عليه وسلم بمكة فأذنت معه بالصلاة عن أمر رسول الله صلى الله عليه وسلم وأخبر بي ذلك من ادركت من أهلي ممن أدرك أبا محذورة على نحو ما أخبرني عبد الله بن محيريز
tahqiqতাহকীক:তাহকীক চলমান