মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ২৩১
পবিত্রতা অর্জন
তৃতীয় অনুচ্ছেদ: আলী ও উসমান (রা) ব্যতীত অন্যান্য সাহাবীদের থেকে বর্ণিত এতদসংক্রান্ত হাদীসসমূহ
(২৩১) আমর ইবন্ ইয়াহ্ইয়া থেকে বর্ণিত, তিনি তাঁর পিতা থেকে তিনি সাহাবী যাইদ ইবন্ আসিম (রা) থেকে বর্ণনা করেন, তাঁকে বলা হল, আপনি আমাদেরকে রাসূল (সা)-এর ওযূর মত ওযু করে দেখান। তিনি বলেন, তখন তিনি এক পাত্র পানি চাইলেন। তা থেকে তাঁর দু' হাতের উপর তিনবার পানি ঢাললেন এবং হাত দু'টি ধুইলেন। অতঃপর তাঁর হাত ঢুকালেন এবং তা বের করে নিয়ে আসলেন। তারপর কুলি করলেন এবং নাকে পানি দিলেন একই আঁজলা থেকে। এভাবে তিনবার করলেন। তারপর পাত্র থেকে হাত বের করে মুখমণ্ডল ধুইলেন। অতঃপর আবার পাত্রে হাত ঢুকিয়ে তা বের করলেন। অতঃপর কনুই পর্যন্ত দু' হাত ধুইলেন দু'বার দু'বার করে। অতঃপর আবার হাত ঢুকিয়ে তা বের করে নিয়ে আসলেন তারপর নিজের মাথা মাসেহ করলেন। সামনে থেকে পিছনের দিকে এবং পিছনের দিক হতে সামনের দিকে হাত নিয়ে আসলেন। অতঃপর পা দু'টি ধুইলেন টাখনু বা গোড়ালির উপর গাট (গুলফ) পর্যন্ত। তারপর বললেন, রাসুল (সা)-এর ওযু এরূপ ছিল। (তাঁর থেকে অপর এক সম্বন্ধে তাঁর বাবার সূত্রে বর্ণিত হয়েছে।) তাঁর দাদা আবদুল্লাহ ইবন যাইদ ইবন আসিম (রা)-কে বললেন, আপনি আমাকে রাসুল (সা) কিভাবে ওযু করতেন তা দেখাতে পারবেন? আবদুল্লাহ ইবন যাইদ বললেন, হ্যাঁ, পারব। তখন তিনি পানি চাইলেন। তারপর দু'বার হাত ধুইলেন। অতঃপর তিনবার কুলি করলেন ও নাক পরিষ্কার করলেন। তারপর মুখ ধুইলেন তিনবার। অতঃপর তার দু'হাত ধুইলেন দু'বার। অতঃপর তাঁর দু' হাত দিয়ে মাথা মাসেহ করলেন। তাতে হাত সামনে থেকে পিছনের দিকে এবং পিছন থেকে সামনের দিকে নিয়ে আসলেন। মাথার সামনের দিক থেকে আরম্ভ করে ঘাড়ের দিকে নিয়ে গেলেন। অতঃপর উভয় হাত সামনের দিকে যেখান থেকে আরম্ভ করে ছিলেন সেখানেই নিয়ে আসলেন। অতঃপর তার পা দু'টি দুইলেন। (অপর এক বর্ণনায় আছে তিনি তাঁর মাথা মাসেহ করলেন দু'বার আর দু'পা ধুইলেন দু'বার।
(বুখারী, মুসলিম, মালিক ও চার সুনানে বর্ণিত হয়েছে।)
كتاب الطهارة
الفصل الثالث فيما روى في ذلك عن غير علي وعثمان من الصحابة رضوان الله عليهم أجمعين
(231) عن عمرو بن يحيى عن أبيه عن عبد الله بن زيد بن عاصمٍ رضي الله عنه وكانت له صحبهٌ فقيل له توضَّأ لنا وضوء رسول الله صلى الله عليه وسلم قال فدعا بإناءٍ فأكفأ منه على يديه ثلاثا فغسلهما ثمَّ أدخل يده وأستخرجها فمضمض وأستنشق من كفّ واحدةٍ ففعل ذلك ثلاثا وأستخرجها ثمَّ غسل وجهه ثمَّ أدخل يده فاستخرجها فغسل يديه إلى المرفقين مرَّتين مرَّتين ثمَّ أدخل يده فاستخرجها فمسح برأسه فأقبل بيده وأدبر ثمَّ غسل رجليه إلى الكعبين
ثمَّ قال هكذا كان وضوء رسول الله صلى الله عليه وسلم (وعنه من طريقٍ آخر عن أبيه) (1) أنَّ جدَّه قال لعبد الله بن زيد بن عاصمٍ رضي الله عنه هل تستطيع أن تريني كيف كان رسول الله صلى الله عليه وسلم يتوضِّأ؟ قال عبد الله بن زيدٍ نعم، فدعا بوضوءٍ فغسل يده مرَّتين ثمَّ تمضمض وأستنثر ثلاثًا ثمَّ غسل وجهه ثلاثًا ثمَّ غسل يديه مرَّتين ثمَّ مسح رأسه بيديه فأقبل بهما وأدبر، بدأ بقدَّم رأسه ثمَّ ذهب بهما إلى قفاه ثمَّ ردَّهما حتَّى رجع إلى المكان الَّذي بدأ منه ثمَّ غسل رجليه (وفي روايةٍ أنَّه مسح برأسه مرَّتَّين وغسل رجليه مرَّتين).
tahqiqতাহকীক:তাহকীক চলমান