মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ২৩০
পবিত্রতা অর্জন
তৃতীয় অনুচ্ছেদ: আলী ও উসমান (রা) ব্যতীত অন্যান্য সাহাবীদের থেকে বর্ণিত এতদসংক্রান্ত হাদীসসমূহ
(২৩০) আবদুল্লাহ হাদীস বর্ণনা করে বলেন, আমার পিতা সুফিয়ান ইবন 'উআইনা বলেন, আমাকে আবদুল্লাহ ইবন মুহাম্মদ ইবন্ আকীল ইবন আবু তালিব বলেছেন, আমাকে আলী ইবন (যায়নুল আবেদীন) রুবাইয়া বিনতে মু'আওয়ায ইবন্ আফরা-এর কাছে পাঠালেন। আমি তাঁকে রাসূল (সা)-এর ওযু সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। তখন তিনি সোয়া এক মুদ্দ পানি ধারণ ক্ষমতা সম্পন্ন একটি পাত্র বের করলেন। সুফিয়ান বলেন, তিনি সম্ভবত হাশেমী মুদ্দ বুঝাচ্ছিলেন। তিনি (রুবাইয়া) বলেন, আমি রাসূলের জন্য এটাতে পানি নিয়ে আসতাম। তখন তিনি তাঁর হাতে তিনবার পানি ঢালতেন। একবার হাদীসের রাবী সুফিয়ান বলেন। তিনি পাত্রে হাত ডুবাবার পূর্বে হাত দু'টি ধুইতেন। এবং মুখমণ্ডল ধুইতেন তিনবার, কুলি করতেন তিনবার, নাকে পানি দিতেন তিনবার, ডান হাত ধুইতেন তিনবার। রাবী সুফিয়ান একবার বা দুইবার বলেন এবং বাম হাত ধুইতেন তিনবার এবং নিজের মাথা মাসেহ করতেন। তিনি সামনে থেকে পিছনের দিকে আর পিছন থেকে সামনের দিকে মাসেহ করতেন। অতঃপর পা দুটি দুইলেন তিনবার করে, আমার কাছে তোমার চাচাত ভাই, ইবন আব্বাস এসে জিজ্ঞাসা করেন, আমি তাঁকে এ হাদীস শুনালে তিমি আমাকে বলেন, আমি আল্লাহর কিতাবে দু'বার মাসেহ ও দু'বার ধোয়ার কথা ছাড়া অন্যকিছু দেখতে পাই না।
(অপর এক বর্ণনায় আছে) আবদুল্লাহ ইবন মুহাম্মদ ইবন আকীল থেকে আরো বর্ণিত আছে যে, তিনি বলেন, আমাকে রুবাইয়া বিনতে মুয়াওয়েয ইবন 'আফরা (রা) বলেছেন যে, রাসূল (সা) আমাদের কাছে ঘন ঘন আসতেন। তিনি একবার আসলেন, তখন আমরা তাঁর জন্য এক বড় পানির পাত্র রাখলাম। তখন তিনি ওযু করলেন। প্রথমে হাত দু'টি কবজি সমেত ধুইলেন তিনবার। অতঃপর কুলি করলেন ও নাকে পানি দিলেন একবার করে। তারপর মুখমণ্ডল ধুইলেন তিনবার এবং হাত দু'টি ধুইলেন তিনবার। আর হাত ধোয়ার পর হাতের অবশিষ্ট পানি দ্বারা দু'বার মাথা মাসেহ করলেন। তা আরম্ভ করলেন মাথার পিছন দিক থেকে। অতঃপর তাঁর হাত মাথার সামনের দিকে নিয়ে আসলেন। অতঃপর পা দু'টি ধুইলেন তিনবার করে। আর কান দু'টি মাসেহ করলেন, এতদুভয়ের সামনের দিকে ও পিছনের দিকে।
[আবু দাউদ, ইবন মাজাহ, বাইহাকী ও তিরমিযী কর্তৃক বর্ণিত, তিনি হাদীসটি হাসান বলে মন্তব্য করেন।]
كتاب الطهارة
الفصل الثالث فيما روى في ذلك عن غير علي وعثمان من الصحابة رضوان الله عليهم أجمعين
(230) حدَّثنا عبد الله حدَّثني أبي ثنا سفيان بن عيينة قال حدَّثني عبد الله بن محمَّد بن عقيل بن أبي طالبٍ قال أرسلني علي بن حسينٍ إلى الرُّبيع بنت معوِّذ بن عفراء رضي الله عنها فسألتها عن وضوء رسول الله صلى الله عليه وسلم فأخرجت له يعني إناء يكون مدًّا أو نحو مد وربعٍ، قال سفيان كأنَّه يذهب إلى الهاشميِّ، قالت كنت أخرج له الماء في هذا فيصبُّ على يديه ثلاثًا وقال مرَّةً يغسل يديه قبل أن يدخلهما ويغسل وجهه ثلاثًا ويمضمض ثلاثًا ويستنشق ثلاثًا ويغسل يده اليمنى ثلاثًا واليسرى ثلاثًا ويمسح برأسه، وقال مرَّةً أو مرَّتين مقبلًا ومدبرًا ثمَّ يغسل رجليه ثلاثًا، قد جائني ابن عمَّ لك فسألني وهو ابن عبَّاسٍ فأخبرته فقال لي ما أجد في كتاب الله إلاَّ مسحتين وغسلتين (1)

(ومن طريقٍ آخر) (1) عن عبد الله بن محمَّد بن عقيلٍ أيضًا قال حدَّثتني الرُّبيَّع بنت معوَّذ بن عفراء (رضي الله عنها) قالت كان رسول الله صلى الله عليه وسلم يأتينا فيكثر فأتانا فوضعنا له الميضأة فتوضَّأ (2) فغسل كفَّيه ثلاثًا ومضمض واستنشق مَّرةً مَّرةً وغسل وجهه ثلاثًا وذراعيه ثلاثًا ومسح رأسه بما بقى من وضوئه في يديه مرَّتين بدأ بمؤخَّره (3) ثمَّ ردَّ يده إلى ناصيته وغسل رجليه ثلاثًا ومسح أذنيه مقدَّمهما ومؤخِّرهما.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২৩০ | মুসলিম বাংলা