মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ২২৫
পবিত্রতা অর্জন
দ্বিতীয় অনুচ্ছেদঃ এতদসংক্রান্ত আলী (রা) থেকে বর্ণিত হাদীসসমূহ
(২২৫) আবু মাতার (রা) থেকে বর্ণিত, একবার আমরা আমীরুল মু'মিনীন আলী (রা)-এর সাথে বসাছিলাম "রাহাবা" নামক বৈঠকখানার দরজার সামনে। তখন এক লোক এসে বললেন, আমাকে রাসূল (সা)-এর ওযু কিরূপ ছিল দেখান। তখন সূর্য মধ্য গগণে। তখন তিনি কুম্বরকে ডাকলেন এবং বললেন, আমাকে এক বদনা পানি দাও। তখন তিনি তাঁর হাত দু'টি কবজী পর্যন্ত এবং মুখমণ্ডল তিনবার করে ধুইলেন আর তিনি তিনবার কুলি করলেন এবং তখন তিনি হাতের কোন আঙ্গুলী মুখে প্রবেশ করান এবং তিনবার নাকে পানি দিলেন। তারপর হাত দু'টি (কনুই পর্যন্ত) তিনবার ধুইলেন। অতঃপর একবার মাথা মাসেহ করলেন এবং বললেন, মাথার বের (সামনের) অংশটা মুখ মণ্ডল, আর বাইরের (পিছনের) অংশটা মাথার মধ্যে অন্তর্ভুক্ত। তারপর পা দু'টি টাখনুর গিরা পর্যন্ত ধুইলেন তিনবার। তাঁর দাড়ি তাঁর বক্ষ পর্যন্ত ঝুলেছিল। অতঃপর ওযু সমাপ্ত করে এক আঁজলা পানি পান করলেন। তারপর বললেন, রাসূল (সা)-এর ওযু সম্বন্ধে জিজ্ঞাসাকারী কোথায়। রাসূল (সা)-এর ওযূ এরূপই ছিল।
[আবদুর রহমান আল বান্না বলেন, এ হাদীসটি আমি মুসনাদে আহমদ ছাড়া অন্য কোথাও দেখি নি। এর সনদ নির্ভরযোগ্য।]
كتاب الطهارة
الفصل الثاني فيما روى في ذلك عن علي بن أبي طالب رضي الله عنه
(225) عن أبي مطرٍ قال بينا نحن جلوسٌ مع أمير المؤمنين عليٍّ رضي الله عنه في المسجد على باب الرَّحبة جاء رجلٌ فقال أرني وضوء رسول الله صلى الله عليه وسلم وهو عند الزَّوال فدعا قنبرًا فقال ائتني بكوزٍ من ماءٍ فغسل كفَّيه ووجهه ثلاثًا وتمضمض ثلاثًا فأدخل بعض أصابعه في فيه واستنشق ثلاثًا وغسل
ذراعيه ثلاثًا ومسح رأسه واحدةً فقال داخلها (1) من الوجه وخارجها من الرأس، ورجليه إلى الكعبين ثلاثًا ولحيته تهطل على صدره ثم حساسوةً (2) بعد الوضوء فقال أين السَّائل عن وضوء رسول الله صلى الله عليه وسلم كذا كان وضوء نبي الله صلى الله عليه وسلم.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২২৫ | মুসলিম বাংলা