মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ২২৪
পবিত্রতা অর্জন
দ্বিতীয় অনুচ্ছেদঃ এতদসংক্রান্ত আলী (রা) থেকে বর্ণিত হাদীসসমূহ
(২২৪) ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আলী (রা) আমার বাড়িতে প্রবেশ করলেন। তখন তিনি ওযুর পানি চাইলেন। তখন তার জন্য একটা ছোট্ট পাত্রে পানি আনা হল। যাতে এক মুদ্দ বা তার কাছাকাছি পরিমাণ পানি ধরে। পাত্রটি তাঁর সামনে রাখা হল। ইতিমধ্যে তিনি পেশাব সেরে নিয়েছেন। তারপর বললেন, হে ইবন্ আব্বাস! আমি কি তোমাকে রাসূল (সা)-এর ওযু করে দেখাব? আমি বললাম, হ্যাঁ অবশ্যই। আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক। তিনি বলেন, তখন তাঁর সামনে পাত্রটি রাখা হল তখন তিনি (প্রথমে) তাঁর হাত দু'টি ধুইলেন। তারপর কুলি করলেন ও নাকে পানি দিলেন। এবং নাক পরিষ্কার করলেন। তারপর দু'হাতে পানি নিয়ে এতদুভয় দ্বারা তাঁর মুখমণ্ডল ঘষলেন। আর দু' হাতের বৃদ্ধাঙ্গুল তাঁর কানের সামনের দিকে বুলালেন। তিনি বলেন, অতঃপর এরূপ তিনবার পুনরাবৃত্তি করলেন। তারপর ডান হাতে এক অঞ্জলী পানি নিলেন এবং তা তাঁর মাথার সামনের অংশে ঢেলে দিলেন এবং তা মুখমণ্ডলের উপর দিয়ে বয়ে যেতে দিলেন। তারপর কনুই পর্যন্ত ডান হাত তিনবার ধুইলেন। অতঃপর বাম হাতও অনুরূপ ধুইলেন। অতঃপর মাথা ও উভয় কান পিছনের দিকে মাসেহ করলেন। অতঃপর দু'হাতে অঞ্জলীভরে পানি নিলেন এবং তা দ্বারা ঘষে ঘষে উভয় পা ধুইলেন। তখন উভয় পায়ে সেন্ডেল ছিল। অতঃপর হাত দ্বারা পালটালেন। অতঃপর দ্বিতীয় পাও অনুরূপ ধুইলেন। তিনি বলেন, আমি বললাম, সেন্ডেল সমেত? তিনি বললেন হ্যাঁ, সেন্ডেল সমেত। আমি বললাম, সেন্ডেল সমেত? তিনি বললেন, সেন্ডেল সমেত। আমি বললাম, সেন্ডেল সমেত। তিনি বললেন, সেন্ডেল সমেত।
[আবু দাউদ, ইবনে হিব্বান ও বাযযার কর্তৃক বর্ণিত। তিরমিযী বলেন, আমি এ হাদীস সম্বন্ধে ইমাম বুখারীকে জিজ্ঞাসা করলে তিনি হাদীসটি দুর্বল বলে মন্তব্য করলেন।]
كتاب الطهارة
الفصل الثاني فيما روى في ذلك عن علي بن أبي طالب رضي الله عنه
(224) عن ابن عباسٍ رضي الله عنهما قال دخل عليٌّ رضي الله تعالى عنه على بيتي فدعا بوضوءٍ فجئنا بعقبٍ (3) يأخذ المدَّ أو قريبه حتى وضع بين يديه وقد بال فقال يا بن عبَّاس ألا أتوضَّأ لك وضوء رسول الله صلى الله عليه وسلم قلت بلى فداك أبي وأمسى قال فوضع له إناءٌ فغسل يديه ثمَّ مضمض واستنشق وستنثر ثمَّ
أخذ بيديه فصكَّ بهما وجهه وألقم إبهاميه- ما أقبل من أذنيه قال ثم عاد في مثل ذلك ثلاثًا ثمَّ أخذ كفَّا من ماءٍ بيده اليمنى فأفرغها على ناصيته ثمَّ أرسلها تسيل على وجهه ثمَّ غسل يده اليمنى إلى المرفق ثلاثًا ثمَّ يده الأخرى مثل ذلك ثمَّ مسح برأسه وأذنيه من ظهورهما ثمَّ أخذ بكفَّيه من الماء فصكَّ بهما على قدميه وفهما النَّعل ثم قلبها (1) بها ثمَّ على الرَّجل الأخرى مثل ذلك، قال فقلت وفي النَّعلين (2) قال وفي النَّعلين، قلت وفي النَّعلين؟ قال وفي النعلين قلت وفي النَّعلين قال وفي النَّعلين.
tahqiqতাহকীক:তাহকীক চলমান