মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ২২০
নামাযের অধ্যায়
(৪) পরিচ্ছেদঃ যে সব নফল নামায এবং দু'আ দরূদ কাযা হয়ে যায় তা কাযা করা বৈধ
(২২০) আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, যে ব্যক্তি বিতরের নামায না পড়ে ঘুমিয়ে পড়েছে, অথবা তা পড়তে ভুলে গেছে সে যেন মনে পড়লে বা জাগ্রত হলে তা পড়ে নেয়। (আবু দাউদ, তিরমিযী, ইবন মাজাহ। হাকিম বলেন, হাদীসটি সহীহ বুখারী ও মুসলিমের শর্তানুসারে।)
كتاب الصلاة
(4) باب مشروعية قضاء ما يفوت من الصلاة النافلة والأوراد
(220) عن أبى سعيد الخدرىِّ رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: ما نام عن الوتر أو نسيه فليوتر إذاذ كره أو استيقظ.
tahqiqতাহকীক:তাহকীক চলমান