মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ২১১
পবিত্রতা অর্জন
(৩) পরিচ্ছেদ: ওযু ও ওযুর পরে সালাত আদায়ের ফযীলত প্রসঙ্গে
(২১১) আবদুল্লাহ বলেন, আমাকে আমার বাবা (ইমাম আহমদ) বলেন, আমাকে আহমদ ইবন আবদুল মালিক, তাকে সাহল ইবন্ আবু সাদাকাহ তিনি বলেন, তাকে কাসীর ইবন ফাদল আততুফাবী বর্ণনা করেছেন, তিনি বলেন, তাকে ইউসুফ ইবন আবদুল্লাহ ইবন্ সালাম (রা) বলেন, আবু দারদা (রা)-এর মৃত্যুকালীন অসুস্থতার সময় আমি তাঁর নিকট আগমন করি। তিনি বলেন, হে ভ্রাতুষ্পুত্র, এদেশে কি জন্য তোমার আগমন? তিনি বলেন, অন্য কোনো কারণ নয়, শুধুমাত্র আপনার ও আমার পিতা আবদুল্লাহ ইবন্ সালামের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক ছিল তা রক্ষা করার জন্যই। তখন আবু দারদা (রা) বলেন, মিথ্যা বলার জন্য এটি খুবই খারাপ সময়। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি ওযু করবে এবং সুন্দর সুচারুরূপে তা সমাধা করবে, অতঃপর দাঁড়িয়ে পূর্ণ মনোযোগ, যিকির ও বিনম্রতার সাথে দুই রাক'আত অথবা চার রাক'আত সালাত আদায় করবে (হাদীসের বর্ণনাকারী সাহল ইবন আবূ সাদাকাহ রাক'আতের সংখ্যা দুই না চার সে বিষয়ে দ্বিধা করেছেন), এরপর মহিমাময় পরাক্রমশালী আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে, তাকে ক্ষমা করা হবে।
[হাদীসটি শুধুমাত্র ইমাম আহমদই সংকলন করেছেন। হাদীসটির সনদ হাসান।]
كتاب الطهارة
(3) باب ما جاء في فضل الوضوء والصلاة عقبه
(211) حدثنا عبد الله حدثني أبي ثنا أحمد بن عبد الملك حدثني سهل ابن أبي صدقة 1 قال حدثني كثير أبو الفضل الطفاوي حدثني يوسف بن عبد الله بن سلام رضي الله عنهما قال أتيت أبا الدرداء في مرضه الذي قبض فيه فقال لي يا ابن أخي ما أعمدك إلى هذا البلد 2 وما جاء بك قال قلت لا، إلا صلة ما كان بينك وبين والدي عبد الله بن سلام فقال أبو الدرداء لبئس ساعة الكذب هذه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من توضأ فأحسن الوضوء ثم قام فصلى ركعتين أو أربعا شك سهل 3 يحسن فيهما الذكر والخشوع ثم استغر الله عز وجل غفر له
بسم الله الرحمن الرحيم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২১১ | মুসলিম বাংলা