মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ২১০
পবিত্রতা অর্জন
(৩) পরিচ্ছেদ: ওযু ও ওযুর পরে সালাত আদায়ের ফযীলত প্রসঙ্গে
(২১০) আবু দারদা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, হে মানুষেরা! আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি ওযু করবে এবং পরিপূর্ণরূপে তা সম্পন্ন করবে, অতঃপর পরিপূর্ণরূপে দুই রাক'আত সালাত আদায় করবে, সেই ব্যক্তি যা প্রার্থনা করবে আল্লাহ তাকে তাই প্রদান করবেন, তাৎক্ষণিক অথবা পরবর্তীকালে।
[হাদীসটি কেবল ইমাম আহমদই সংকলন করেছেন। হাদীসটির সনদ হাসান বা গ্রহণযোগ্য।)
[হাদীসটি কেবল ইমাম আহমদই সংকলন করেছেন। হাদীসটির সনদ হাসান বা গ্রহণযোগ্য।)
كتاب الطهارة
(3) باب ما جاء في فضل الوضوء والصلاة عقبه
(210) عن أبي الدرداء رضي الله عنه قال يا أيها الناس إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من توضأ فأسبغ الوضوء ثم صلى ركعتين أتمهما أعطاه الله ما سأل معجلا أو مؤخرا 1