মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ২০৬
নামাযের অধ্যায়
ছুটে যাওয়া নামায কাযা করা সংক্রান্ত পরিচ্ছেদসমূহ

(১) পরিচ্ছেদ: কেউ নামাযের কথা ভুলে গেলে, যখনই তা মনে পড়বে তখনই তার ওয়াক্ত
(২০৬) আবদুল্লাহ বলেন, আমাকে আমার বাবা বলেছেন, তাদেরকে আফ্ফান আর তাদেরকে হাম্মাম আর তাদেরকে বিশির ইবন্ হারব সামুরা ইবন্ জুন্দুব থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেন, আমার মনে হয় হাদীসটি মারফু' (সরাসরি নবী (ﷺ) থেকে বর্ণিত।) যে ব্যক্তি কোন নামাযের কথা ভুলে গেছে সে যেন মনে পড়ার সাথে সাথে তা পড়ে নেয় এবং পরের দিনের নামায যথাসময়ে পড়ে।
(হায়ছামী বলেন, হাদীসটি আহমদ বর্ণনা করেছেন, তাতে একজন বিতর্কিত রাবী আছেন।)
كتاب الصلاة
أبواب قضاء الفوائت

(1) باب من نسى صلاة فوقتها عند ذكرها
(206) حدّثنا عبد الله حدَّثني أبى ثنا عفَّان ثنا همَّام أنا بشر بن حربٍ عن سمرة بن جندبٍ قال أحبسه مرفوعا من نسى صلاةً فليصلِّها حين يذكرها ومن الغد للوقت.
tahqiqতাহকীক:তাহকীক চলমান