মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৯৬
নামাযের অধ্যায়
অনুচ্ছেদঃ ফজরের নামাযের পর নফল নামায পড়া প্রসঙ্গে
(১৯৬) মুহাম্মদ ইবন্ হাই ইবন্ ইয়া'লা ইবন্ উমাইয়্যা তাঁর বাবা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি ইয়া'লাকে দেখলাম, তিনি সূর্য উদয় হওয়ার পূর্বে নামায পড়ছেন। তখন তাঁকে এক লোক বললেন, বা বলা হল, আপনি রাসূলের একজন সাহাবী, আপনিও সূর্য উদয় হওয়ার পূর্বে নামায পড়ছেন? ইয়ালা বলেন, আমি রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি সূর্য শয়তানের দু'শিং-এর মধ্যে উদিত হয়। ইয়ালা তাঁকে বলেন, সূর্য উদিত হবার পূর্বেই যদি তুমি আল্লাহর কাজে ব্যস্ত হও, তাহলে তাই উত্তম, সূর্য উদিত হবার সময় নামায থেকে তোমার গাফিল থাকার চেয়ে।*
*টিকা: অর্থাৎ সূর্য উদিত হবার পূর্বে এক রাকা'ত পড়া সম্ভব হলেও তাই করে বাকি রাকাত সূর্য উদিত হবার পর শেষ করা উত্তম, উদিত হবার সময় নামায থেকে বিরত ও গফিল থাকার চেয়ে।
(এ হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদ উত্তম।
كتاب الصلاة
فصل فيما جاء في الصلاة بعد الصبح
(196) عن محمد بن حي بن يعلى بن أمية عن أبيه قال رأيت يعلى يصلِّي قبل أن تطلع الشَّمس، فقال له رجل أو قيل له أنت رجلٌ من أصحاب رسول الله صلى الله عليه وسلم تصلِّي قبل أن أن تطلع الشَّمس قال يعلى سمعت رسول الله صلى الله عليه وسلم يقول، إنَّ الشَّمس تطلع بين قرني شيطان، قال له يعلى فإن تطلع الشَّمس وأنت في أمر الله خيرٌ من أن تطلع وأنت لاهٍ
.
tahqiqতাহকীক:তাহকীক চলমান