মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৯৫
নামাযের অধ্যায়
অনুচ্ছেদঃ ফজরের নামাযের পর নফল নামায পড়া প্রসঙ্গে
(১৯৫) আব্দুল্লাহ ইবন উমরের আযাদকৃত গোলাম ইয়াসার থেকে বর্ণিত, তিনি বলেন, একবার ইবন্ উমর (রা) আমাকে প্রভাত (ফজরের ওয়াক্ত) হবার পর নামায পড়তে দেখলেন, তখন তিনি আমাকে বললেন, হে ইয়াসার কয় রাকা'আত পড়েছ। আমি বললাম, মনে নেই, তিনি বলেন তোমার যেন মনে না থাকে। রাসূল (ﷺ) একবার আমাদের কাছে বের হয়ে আসলেন, তখন আমরা এ নামায পড়ছিলাম তখন তিনি বলেছিলেন, তোমাদের মধ্যে যারা এখানে আছ তারা, যারা নেই তাদেরকে জানিয়ে দিবে প্রভাত হবার পর (ফজরের সুন্নাত) দু'রাকা'আতের বেশী নামায পড়তে নেই।
(আবু দাউদ, দারাকুতনী ও তিরমিযী। তিনি বলেন, হাদীসটি গরীব।)
(আবু দাউদ, দারাকুতনী ও তিরমিযী। তিনি বলেন, হাদীসটি গরীব।)
كتاب الصلاة
فصل فيما جاء في الصلاة بعد الصبح
(195) عن يسارٍ مولى عبد الله بن عمر قال رآني ابن عمر رضى الله عنهما وأنا أصلِّي بعد ما طلع الفجر، فقال يا يسار كم صلَّيت؟ قلت لا أدري، قال لا دريت، إنَّ رسول الله صلى الله عليه وسلم خرج علينا ونحن نصلِّي هذه الصَّلاة فقال ألا ليبلغ شاهدكم غائبكم إن لا صلاة بعد الصبح إلا سجدتين.