মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৯৩
নামাযের অধ্যায়
অনুচ্ছেদঃ আসরের নামাযের পর দু'রাকাত নফল নামায প্রসঙ্গে
(১৯৩) 'আতা ইবনুস-সায়িব থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবন্ মুগাফফাল আল্ মুযানীর সাথে বসা ছিলাম, তখন উমরের বংশের দুই যুবক সেখানে প্রবেশ করলেন, তারপর তারা আসরের পর দু'রাকা'আত নামায পড়লেন। তখন তিনি তাদেরকে ডেকে পাঠালেন। তারপর তাদেরকে বললেন, তোমরা এ কি নামায পড়লে? অথচ তোমাদের বাবা এ নামায পড়তে নিষেধ করতেন। তারা উভয়ে বললেন, আমাদেরকে আয়িশা (রা) বলেছেন যে, নবী (ﷺ) এ দু'রাকা'আত নামায তাঁর কাছে পড়েছিলেন। তখন (আব্দুল্লাহ ইবন্ মুগফ্ফাল) চুপ থাকলেন, তাদেরকে আর কিছুই বললেন না।
(আহমদ ইবন্ আবদুর রহমান বলেন, এ হাদীসটি আমি অন্যত্র পাই নি। এর সনদেও অজ্ঞাত অপরিচিত রাবী আছেন।)
كتاب الصلاة
فصل فيما جاء في الركعتين بعد العصر
(193) عن عطاء بن السائب قال كنت جالسًا مع عبد الله بن مغفلٍ المزنيِّ فدخل شابَّان من ولد عمر فصلَّيا ركعتين بعد العصر، فأرسل إليهما فدعاهما فقال ما هذه الصَّلاة الَّتي صلَّيتماها وقد كان أبوكما ينهى عنها، قالا حدَّثنا عائشة رضى الله تعالى عنها أنَّ النَّبيَّ صلى الله عليه وسلم صلاَّهما عندها فسكت فلم يردَّ عليهما شيئاً.
tahqiqতাহকীক:তাহকীক চলমান