মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৯২
নামাযের অধ্যায়
অনুচ্ছেদঃ আসরের নামাযের পর দু'রাকাত নফল নামায প্রসঙ্গে
(১৯২) কবীসা ইবন্ যুয়াইব থেকে বর্ণিত, তিনি বলেন, আয়িশা (রা) যুবাইর পরিবারের লোকদের সংবাদ দিয়েছিলেন যে, রাসূল (ﷺ) তাঁর কাছে আসরের পর দু'রাক'আত নফল নামায পড়েছিলেন। তাই তারাও তা পড়তেন। কবীসা বলেন, যায়েদ ইবন্ সাবিত বলেন আল্লাহ আয়িশা (রা)-কে ক্ষমা করুন। আমরা রাসূলুল্লাহ (ﷺ)-কে আয়িশার চেয়ে বেশী জানি। আসলে এর কারণ ছিল যে, দুপুরের সময় কিছু বেদুঈন মহানবী (ﷺ)-এর কাছে আসলেন। তারা মহানবী (ﷺ) কি কিছু প্রশ্ন করতে বসেছিলেন আর তিনি তার জবাব দিচ্ছিলেন, অবশেষে জোহরের নামায পড়লেন, কিন্তু জোহরের পরের দু'রাক'আত সুন্নাত পড়তে পারেন নি। অতঃপর আবার তাদের প্রশ্নের জবাব দানের উদ্দেশ্যে বসে গেলেন। পরিশেষে আসরের নামায পড়ে বাড়ি গেলেন। তখন তাঁর মনে পড়ল যে, তিনি জোহরের পরের সুন্নাত পড়তে পারেন নি। তাই এতদুভয় দু'রাকা'আত নামায আসরের পর পড়লেন। আল্লাহ আয়িশা (রা)-কে ক্ষমা করুন, আমরা আয়িশার চেয়ে রাসূল (ﷺ)-কে বেশী জানি। রাসূল (ﷺ) আসরের পর নামায পড়তে বারণ করেছেন।
(তবারানী, এর সনদে ইবন্ লাহিয়া আছেন। মুহাদ্দিসরা তাঁকে দুর্বল সাব্যস্ত করেছেন।)
كتاب الصلاة
فصل فيما جاء في الركعتين بعد العصر
(192) عن قبيصة بن ذؤيبٍ قال إنَّ عائشة أخبرت آل الزُّبير أنَّ رسول الله صلى الله عليه وسلم صلَّى عندها ركعتين بعد العصر فكانوا يصلُّونها قال قبيصة فقال زيد بن ثابت يغفر الله لعائشة نحن أعلم برسول الله صلى الله عليه وسلم من عائشة إنَّما كان ذلك لأن أناسًا من الأعراب أتوا رسول الله صلى الله عليه وسلم بهجير فقعدوا يسألونه ويفتيهم حتَّى صلَّى الظُّهر ولم يصلِّ ركعتين، ثمَّ قعد يفتيهم حتَّى
صلَّى العصر فانصرف إلى بيته فذكر أنَّه لم يصلِّ بعد الظُّهر شيئاً فصلاهما بعد العصر، يغفر الله لعائشة نحن أعلم برسول الله صلى الله عليه وسلم من عائشة، نهى رسول الله صلى الله عليه وسلم عن الصَّلاة بعد العصر
tahqiqতাহকীক:তাহকীক চলমান