মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ১৯০
পবিত্রতা অর্জন
প্রথম পরিচ্ছেদঃ ওযুর ফযীলত ও পূর্ণরূপে ওযু প্রসঙ্গে
(১৯০) উসমান ইবন্ আফফান (রা) থেকে বর্ণিত, তিনি একদিন পানি চেয়ে নিয়ে ওযু করেন। তিনি কুলি করেন, নাক পরিষ্কার করেন অতঃপর তাঁর মুখমণ্ডল ধৌত করেন তিনবার করে, দুই হাত ধৌত করেন তিনবার তিনবার করে, তারপর মাথা এবং দুই পায়ের উপরিভাগ মাসেহ করেন। অতঃপর তিনি হেসে উঠেন। এরপর তিনি তাঁর সঙ্গীগণকে বলেন, আমি কি জন্য হাসলাম তা তোমরা আমাকে জিজ্ঞাসা করবে না? তাঁরা বলেন, হে আমীরুল মু'মিনীন! কি জন্য আপনি হাসলেন? তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখছিলাম তিনি এ স্থানের কাছেই পানি চেয়ে নিয়েছিলেন এবং আমি যেমন ওযু করলাম সেইরূপ ওযু করেছিলেন। এরপর তিনি হাসছিলেন এবং বলেছিলেনঃ আমি কি জন্য হাসলাম তা জানতে চাও না? সমবেত সাহাবীগণ বলেছিলেন: হে আল্লাহর রাসূল! আপনি কেন হাসলেন? তিনি বলেন, যখন বান্দা ওযুর পানি চেয়ে নেয় এবং তার মুখমণ্ডল ধৌত করে তখন আল্লাহ তার মুখের দ্বারা অর্জিত সকল পাপ ক্ষমা করে দেন। এরপর যখন সে তার দু' হাত ধৌত করে তখনও অনুরূপভাবে, এবং যখন মাথা মাসাহ করে তখনও অনুরূপভাবে এবং যখন তার পা দুইটি সে পবিত্র করে তখনও অনুরূপভাবে (তাকে ক্ষমা করা হয়।)
আবু ইয়ালা, বাযযার। হাইসামী ও মুনযিরী হাদীসটির সনদ সহীহ্ বলে উল্লেখ করেছেন।
كتاب الطهارة
الباب الأول فيما جاء في فضله وإسباغه
(190) عن حمران بن أبان عن عثمان بن عفان رضي الله عنه أنه دعا بماء فتوضأ ومضمض واستنشق ثم غسل وجهه ثلاثا وذراعيه ثلاثا ومسح برأسه وظهر قدميه ثم ضحك فقال لأصحابه ألا تسألوني عما أضحكني؟ فقالوا مم ضحكت يا أمير المؤمنين؟ قال رأيت رسول الله صلى الله عليه وسلم دعا بماء قريبا من هذه البقعة فتوضأ كما توضأت ثم ضحك، فقال ألا تسألوني ما أضحكني، فقالوا ما أضحكك يا رسول الله؟ فقال إن العبد إذا دعا بوضوء فغسل وجهه حط الله عنه كل خطيئة أصابها بوجهه، فإذا غسل ذراعيه كان كذلك، وإن مسح برأسه كان كذلك، وإذا طهر قدميه كان كذلك
tahqiqতাহকীক:তাহকীক চলমান