মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ১৮৯
পবিত্রতা অর্জন
প্রথম পরিচ্ছেদঃ ওযুর ফযীলত ও পূর্ণরূপে ওযু প্রসঙ্গে
(১৮৯) উকবাহ ইবন্ আমির (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামে এমন কিছু বলব না যা তিনি বলেন নি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আমার নামে এমন কথা বলবে যা আমি বলি নি, তাকে জাহান্নামের মধ্যে একটি বাড়িতে অবস্থান করতে হবে। আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের দুই ব্যক্তির একজন রাত্রে কষ্ট করে ঘুম থেকে নিজেকে উঠায় এবং (ঘুমজনিত) কষ্টের মধ্যেই ওযু করতে যায়। এ সময়ে তার ওপর শয়তানের কয়েকটি গিঁট দেওয়া থাকে। যখন সে ওযু করতে বসে তার দুই হাত ধৌত করে তখন একটি খিট খুলে যায়। আর যখন সে তার মুখমণ্ডল ধৌত করে তখন একটি গিট খুলে যায়। আর যখন সে মাথা মাসাহ করে তখন একটি গিট খুলে যায়। আর যখন সে তার দুই পা ধৌত করে তখন একটি গিট খুলে যায়। তখন মহিমাময় পরাক্রান্ত প্রভু পর্দার অন্তরালে যারা আছেন তাঁদেরকে (ফেরেশতাগণকে) বলেনঃ আমার এই বান্দাকে দেখ! সে কিভাবে নিজেকে ক্রমান্বয়ে কষ্ট করে ইবাদতের জন্য প্রস্তুত করছে। এই বান্দা আমার কাছে যা প্রার্থনা করবে তা-ই তাকে দেওয়া হবে।
[তাবারানী। হাইসুমী বলেন, হাদীসটির দুইটি সনদের মধ্যে একটি গ্রহণযোগ্য।]
كتاب الطهارة
الباب الأول فيما جاء في فضله وإسباغه
(189) عن عقبة بن عامر رضي الله عنه قال لا أقول اليوم على رسول الله صلى الله عليه وسلم ما لم يقل، سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من قال 1 علي ما لم أقل فليتبوأ بيتا من جهنم وسمعت رسول الله صلى الله عليه وسلم يقول رجلان من أمتي يقوم أحدهما من الليل فيعالج نفسه إلى الطهور وعليه عقد 2 فيتوضأ، فإذا وضأ يديه انحلت عقدة وإذا وضأ وجهه انحلت عقدة، وإذا مسح رأسه
انحلت عقدة وإذا وضأ رجليه انحلت عقدة فيقول الرب عز وجل للذين وراء الحجاب 1 انظروا إلى عبدي هذا يعالج نفسه، ما سألني عبدي هذا فهو له 2
tahqiqতাহকীক:তাহকীক চলমান